33.9 C
Kolkata

বীরপাড়ায় জবরদখলকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিল পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : আলিপুরদুয়ারের (Alipurduar) বীরপাড়ায় বেআইনি জবরদখল ঘিরে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। রাস্তার দু’ধারে গজিয়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী দোকান, রাস্তার উপর বাড়িঘর নির্মাণ এবং অবৈধ পার্কিংয়ের (Parking) জেরে নিত্যদিন তীব্র যানজটের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি সামাল দিতে এবার কড়া পদক্ষেপ নিল পুলিশ (Police)।

বুধবার বীরপাড়া থানার পক্ষ থেকে বীরপাড়া-লঙ্কাপাড়া রোডে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি রিকি তামাং। অভিযান চলাকালীন রাস্তার উপর বেআইনিভাবে পার্কিং করে রাখা একাধিক গাড়ি সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি টোটো রিকশায় পণ্য পরিবহণ নিয়েও কড়া অবস্থান নেয় পুলিশ (Police)। কয়েকজন টোটোচালককে সতর্ক করে তাঁদের গাড়ি থেকে পণ্য নামিয়ে দেওয়া হয়।

আরও খবর : বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে রণক্ষেত্রের বারাসত

এছাড়াও হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, জবরদখলকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। পুলিশের (Police) হুঁশিয়ারি, “এখনই রাস্তা ছেড়ে দিন, না হলে প্রশাসন বুলডোজার নিয়ে নামবে।”

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শুধু সতর্কবার্তা নয়, দ্রুত স্থায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। দীর্ঘদিন ধরে যানজট ও দখলদারির জেরে দুর্ভোগ বাড়ছে বলেই অভিযোগ তাঁদের।

দেখুন অন্য খবর :

Latest News

‘১৫ বছর থমকে উন্নয়ন’, মমতাকে সম্মান জানিয়েও ক্ষোভ উগড়ে দিলেন রচনা

নয়াদিল্লি: ‘১৫ বছর রাজ্যে থমকে উন্নয়ন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘সম্মান’ জানিয়েও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসায় রচনা বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This