ডিপি না থাকলেও দেখা যাবে ছবি! হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

0
28

ওয়েবডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন, অথচ অনেকেরই প্রোফাইল ছবি ফাঁকা, এই সমস্যায় পড়েছেন নিশ্চয়ই। নতুন নম্বর থেকে মেসেজ এলে বা চ্যাটের সময় ডিপি না থাকায় চিনতে অসুবিধা হয়। এবার সেই সমস্যারই সমাধান আনতে চলেছে মেটা (META) মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

সংস্থার তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই এমন একটি ফিচার আসতে চলেছে যেখানে কারও হোয়াটসঅ্যাপে ডিসপ্লে পিকচার না থাকলেও তাঁর ছবি দেখা যাবে। কীভাবে সম্ভব? আসলে এই ফিচারটি আপনার ফোনের কন্টাক্ট লিস্টের সঙ্গে যুক্ত থাকবে। যাঁদের নম্বর আপনার মোবাইলে সেভ করা আছে এবং তাঁদের গুগল অ্যাকাউন্ট বা কন্টাক্টে ছবি যুক্ত রয়েছে, সেই ছবিই হোয়াটসঅ্যাপে ডিপি হিসেবে দেখা যাবে।

আরও পড়ুন: এবার ভাড়ায় গোটা টয়ট্রেন! পর্যটকদের জন্য নতুন চমক

ফলে যাঁরা হোয়াটসঅ্যাপে ছবি দেন না, তাঁদের ক্ষেত্রেও পরিচয় বোঝা অনেক সহজ হবে। বিশেষ করে নতুন করে কারও সঙ্গে যোগাযোগের সময় এই ফিচারটি বেশ উপকারী হতে পারে।

তবে স্বাভাবিকভাবেই গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা বজায় রেখেই এই ফিচার তৈরি করা হচ্ছে। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কোনও আশঙ্কা নেই বলেই দাবি সংস্থার।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ধাপে ধাপে সমস্ত ব্যবহারকারীর জন্য চালু করা হবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, যদি কেউ আপনাকে ব্লক করে রাখেন, তাহলে এই ফিচার কাজ করবে না।

নতুন এই উদ্যোগে হোয়াটসঅ্যাপের চ্যাট অভিজ্ঞতা আরও সহজ ও ব্যবহারবান্ধব হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here