‘বাবা-মায়ের শুধুই ঝগড়া, বাচ্চা কানাডাতেই থাকুক’  শিশু হস্তান্তর মামলায় তিরস্কার হাইকোর্টের

0
29

ওয়েবডেস্ক-   বাবা – মা নিজেদের মধ্যে ঝগড়া করবে। বাচ্চাটাকে অশান্তিতে রাখবে। সব থেকে ভালো বাচ্চা কানাডায় ফেরত যাক। কানাডায় (Canada)  গিয়ে থাকুক। শিশু হস্তান্তর সংক্রান্ত মামলায় (Child transfer case in court)  মন্তব্য কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ।

বিচারপতি দেবাংশু বসাক (Justice Debangshu Basak)  বলেন, বাচ্চা ভারতীয় নয়। তার পাসপোর্টের সময় পেরিয়ে গেছে। কানাডিয়ান আদালতের নির্দেশ রয়েছে। এই পরিস্থিতিতে আমরা বাচ্চাটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পাঠিয়ে দিচ্ছি। এরা নিজেদের মধ্যে ঝগড়া করবে। বাচ্চাটাকে অশান্তিতে রাখবে। বেটার সে কানাডায় ফেরত যাক। কানাডায় গিয়ে থাকুক। বাচ্চা বর্তমান একটা প্লে স্কুলএ পড়ে।

আদালতের নির্দেশ,  বাচ্চা তাঁর স্কুল থেকে সকাল ৮ থেকে ১১-৩০ সময়ের মধ্যে  বাবার সঙ্গে প্রতিদিন ভিডিও কনফারেন্সে কথা বলবে। সেই সময় পরিবারের কেউ থাকতে পারবে না।  স্কুলের অধ্যক্ষ থাকতে পারবেন। মাকে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাঁদের বক্তব্য জানাতে হবে। তার দিন দিনের মধ্যে বাবা জবাবি হাফনামা দেবে।  তারপর আদালত ঠিক করবে বাচ্চা কানাডায় ফেরত যাবে কিনা। কারণ বাচ্চাটি বর্তমানে কানাডিয়ান নাগরিক।

আরও পড়ুন-  বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলাতে ইডি ও সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতিতে ক্ষুব্ধ হাইকোর্ট

প্রসঙ্গত,  ২০২০ সালে কানাডায় এক বাঙালি দম্পত্তির কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে তার বয়স পাঁচ বছর। কানাডায় জন্ম হওয়ার ফলে ওই শিশু সন্তান কানাডার নাগরিকত্ব লাভ করে। এরপরেই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। ইতিমধ্যে স্বামীও কানাডার নাগরিকত্ব লাভ করেছেন। বিবাহ বিচ্ছেদের মামলাও দায়ের হয়।স্ত্রীর অভিযোগ স্বামী তাঁকে হেনস্থা করতেন। এবং অন্যান্য মহিলাদের প্রতিও তার আসক্তি রয়েছে। এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। পরবর্তী কালে অসহায় বোধ করায় স্ত্রী সন্তানকে নিয়ে কলকাতায় চলে আসেন। কন্যা সন্তানের কানাডিয়ান পাসপোর্ট এর মেয়াদ শেষ হতে চলেছে। কিন্তু সে এখনো ভারতবর্ষে তার মায়ের সঙ্গে বসবাস করছে। এই সমস্যার সমাধান চেয়ে  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here