এনআরএসে ভুল অস্ত্রোপচারের অভিযোগ, অসহায় গোপালের পাশে মুখ্যমন্ত্রী! মিলবে আর্থিক সাহায্য

Must Read

ওয়েব ডেস্ক : চিকিৎসার খরচ চালানোই দায়, তার মধ্যেই ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠেছিল কয়েকদিন আগে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের (NRS) ঘটনাকে ঘিরে এবার গোপাল পোড়েলের পাশে দাঁড়ানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর দফতরের। জানা গিয়েছে, গোপালের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অনুমোদন দিয়েছেন বলে তাঁকে জানানো হয়েছে।

পূর্ব কলকাতার বেলেঘাটার (Beleghata) বাসিন্দা ৪৭ বছরের গোপাল পোড়েল একশো দিনের কাজ করেন। বেশ কয়েকদিন ধরে পেটের ডানদিকে ব্যথা থাকায় পরীক্ষা করান তিনি। আল্ট্রাসোনোগ্রাফিতে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। এরপর এনআরএস মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হয় বলে তাঁর দাবি।

আরও খবর : নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি, পুজোর আগে কবে কাটবে দুর্যোগ?

গোপালের অভিযোগ, পিত্তথলির পাথর অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও হাসপাতালে ভুল করে তাঁর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাঁকে গলব্লাডার স্টোনের চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি সামনে আনেন তাঁর এলাকার বিধায়ক কুণাল ঘোষ।

অভিযোগ প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য দফতরও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ঘটনার রিপোর্ট তলব করেছিলেন বলে জানা যায়। যদিও মঙ্গলবার তিনি এনআরএসে চিকিৎসা বিভ্রাটের অভিযোগ অস্বীকার করেন। বিষয়টি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দফতর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছে

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This