29.4 C
Kolkata

২০ দিনের মধ্যেই দুধিয়ায় নতুন বেইলি ব্রিজ, নবান্ন থেকে ভারচুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : মাত্র ২০ দিনের মধ্যে নতুন বেইলি ব্রিজ তৈরি হওয়ায় ফের স্বাভাবিক হল মিরিক-শিলিগুড়ি সড়ক যোগাযোগ। জুন মাসের প্রবল বৃষ্টি ও বালাসন নদীর ভয়াবহ স্রোতে দুধিয়া এলাকার অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার পর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই গুরুত্বপূর্ণ রুট। বুধবার নবান্ন থেকে ভার্চুয়ালি নতুন সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেতু উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সাংসদ রাজু বিস্তা-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দ্রুত সময়ে ব্রিজ নির্মাণের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। রাজু বিস্তাও বলেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

আরও খবর : বেআইনি টোটো-রিকশার দৌরাত্ম্যে মায়াপুরে ভোগান্তি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

প্রবল বর্ষণের জেরে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দুধিয়া এলাকায় হিউম পাইপের উপর তৈরি অস্থায়ী সেতুর একাংশ ভেসে যায়। এর ফলে ১২ নম্বর রাজ্য সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরিকের সঙ্গে শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর রাজ্যের অনুরোধে সেনাবাহিনী বিকল্প বেইলি ব্রিজ তৈরির দায়িত্ব নেয়।

জল কমতেই দ্রুত নির্মাণকাজ শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই তা শেষ করা সম্ভব হয়। নতুন সেতু চালু হওয়ায় পর্যটন, স্থানীয় ব্যবসা এবং নিত্যদিনের যাতায়াত আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশাবাদী প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।

দেখুন অন্য খবর :

Latest News

তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

ওয়েব ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কালীঘাট তৃণমূল কংগ্রেসের...

More Articles Like This