32.7 C
Kolkata

মুর্শিদাবাদে দুর্ঘটনায় গঠন হল ১০ সদস্যের তদন্ত কমিটি

Must Read

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের কর্ণসুবর্ণে ভয়াবহ লেভেল ক্রসিং দুর্ঘটনার পর তদন্তে নেমেছে ভারতীয় রেল (Indian Railway)। ঘটনার প্রকৃত কারণ জানতে ১০ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে রেল।

শুক্রবার সকালে লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় দ্রুতগতির ট্রেন একটি পুলকার ও সাইকেল আরোহীকে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের চরম অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ জনতা গেটম্যানকে কেবিনে আটকে রাখে। পরে বহরমপুর থানার পুলিশ (Police) গিয়ে তাঁকে গ্রেফতার করে।

আরও খবর : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গেটম্যান এবং সুপারভাইজারের কর্তব্যে গাফিলতির ইঙ্গিত মিলেছে। সেই কারণে দু’জনকেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত গেটম্যান দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় দায়িত্ব পালন করতেন। এর ফলে প্রায়ই লেভেল ক্রসিংয়ের গেট পরিচালনায় সমস্যা তৈরি হত এবং বহুবার অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রেপ্তারের সময়ও তাঁর আচরণ দেখে নেশাগ্রস্ত বলেই দাবি করেন স্থানীয়রা। এই ঘটনার পর রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest News

মুর্শিদাবাদের ঘটনায় গ্রেফতার গেটম্যান

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) কর্ণসুবর্ণের ভয়াবহ রেল দুর্ঘটনায় গ্রেফতার (Arrest) অভিযুক্ত গেটম্যান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে কেবিনে...

More Articles Like This