সেমিকন্ডাক্টর কারখানায় বাংলায় নজর মিৎসুবিশির, পানাগড় না ডানকুনি? চলছে জমি খোঁজার প্রস্তুতি

Must Read

কলকাতা: সেমিকন্ডাক্টর শিল্পের মানচিত্রে পশ্চিমবঙ্গকে জায়গা করে দিতে আগ্রহী জাপানি সংস্থা মিৎসুবিশি (Mitsubishi Semiconductor Plant)। রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা গড়ার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক সমীক্ষার কাজ করেছে সংস্থাটি। এবার কারখানার জন্য সম্ভাব্য জমি খতিয়ে দেখতে চলতি মাসেই মিৎসুবিশির শীর্ষ আধিকারিকরা রাজ্যে আসতে পারেন বলে জানা গিয়েছে।

নবান্ন সূত্রে খবর, সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য রাজ্যের তরফে পানাগড় এবং ডানকুনির মতো শিল্পাঞ্চলের নাম প্রস্তাব করা হয়েছে। জমি, পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে কোন জায়গা উপযুক্ত হবে, তা খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্রিপ্টো থেকে চিটফান্ড, ভোরে রাজ্যজুড়ে ইডির তল্লাশি! – KolkataTV

একই দিনে নবান্নে বৈঠক করেন Lux Industries-এর চেয়ারম্যান Ashok Todi। হুগলির ডানকুনিতে সংস্থার কারখানা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। চলতি মাসেই ওই প্রকল্পের শিলান্যাস হওয়ার কথা রয়েছে।

শুধু মিৎসুবিশি বা লাক্স নয়, রাজ্যে আরও বেশ কয়েকটি বড় শিল্প সংস্থার বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে বলে দাবি করা হয়েছে। শিল্পমহলের মতে, প্রযুক্তি নির্ভর নতুন শিল্প এলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

রাজ্য সরকারের লক্ষ্য, পূর্ব ভারতের অন্যতম প্রধান বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাকে তুলে ধরা। ঐতিহ্যবাহী শিল্পের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ বাড়াতে পরিকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হচ্ছে।

তবে মিৎসুবিশির প্রকল্প নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। জমি নির্বাচন ও প্রয়োজনীয় অনুমোদনের পরই বিষয়টি নিশ্চিত হবে।

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This