21.8 C
New York

চলছিল রাস্তার কাজ, আচমকা বিকট শব্দ, ধোঁয়ায় ঢাকল চারপাশ! হুলুস্থুল কলকাতায়

Must Read

ওয়েব ডেস্ক: রাস্তা সারাইয়ের কাজ (Road Construction Work) চলাকালীন আচমকা লাগল আগুন (Fire Broke Out)। মঙ্গলবার সাতসকালেই আতঙ্ক ছড়াল খাস কলকাতায়। লেক অ্যাভিনিউয়ের (Lake Avenue) ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য। মাটি খুঁড়তে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই লেক অ্যাভিনিউয়ে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেই সময় পে লোডার দিয়ে রাস্তা খোঁড়ার সময় আচমকাই বিদ্যুতের তারে আঘাত লাগে। মুহূর্তের মধ্যে বিকট শব্দ শোনা যায় এবং খোঁড়া রাস্তার ভিতর থেকে আগুন ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: ভোরের ঝড়বৃষ্টির পর কি বিকেলেও ভিজবে কলকাতা? নিম্নচাপের জেরে ফের সতর্কতা জেলায় জেলায়

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রাস্তায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আশপাশে উপস্থিত শ্রমিক এবং পথচারীদের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী। ঠিক কী কারণে তার ছিঁড়ে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দমকলের প্রাথমিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

দেখুন আরও খবর:

Latest News

কয়লা কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার আই-প্যাক অন্যতম ডিরেক্টর

নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় (coal scam case) গ্রেফতার I-PAC-র অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল (I-PAC Director Vinesh Chandel Arrested)। ভোটের...

More Articles Like This