32.7 C
Kolkata

কয়লা কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার আই-প্যাক অন্যতম ডিরেক্টর

Must Read

নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় (coal scam case) গ্রেফতার I-PAC-র অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল (I-PAC Director Vinesh Chandel Arrested)। ভোটের আগে এই গ্রেফতারি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার ভিনেশ চান্ডেল। তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি। গত ২ এপ্রিল ভিনেশের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল।

পশ্চিমবঙ্গে কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি অর্থ পাচার মামলায় সোমবার ইডি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, সোমবারই ইডি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’ (I-PAC)-এর অন্যতম ডিরেক্টর ও সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে। ইডির তরফে দাবি, ভিনেশের বাড়িতে তল্লাশির পরও তাঁদের তদন্ত চলছিল। তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে। সেই তথ্যের উপর ভিত্তি করেই এই গ্রেফতারি বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। ইডি সূত্রে খবর, আইপ্যাকের অন্যতম ডিরেক্টরের উত্তরে সন্তুষ্ট না হওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ইডি কর্তারা জানিয়েছেন, ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’ (PMLA)-এর বিধান অনুযায়ী দিল্লিতে চান্দেলকে হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বোলপুরের মাটিতে ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে হোঁচট খেয়ে ‘রবিশঙ্কর’ বললেন শাহ

Latest News

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে হাইকোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা (Opposition Leader) নির্বাচনকে ঘিরে দায়ের হওয়া মামলায় শুনানি শেষ হলেও আপাতত রায়...

More Articles Like This