ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত থাকতেও বিয়ে করা জরুরি! বলছে গবেষণা

0
49

ওয়েব ডেস্ক : বিয়ে (Marriage) করলে রক্ষা পাওয়া যেতে পারে ক্যান্সারের (Cancer) হাত থেকে! আর যাঁরা বিয়ে করেননি, তাঁদের মধ্যে ক্যান্সার হওয়ার হার সব থেকে বেশি! এক গবেষণায় এমনই তথ্য উঠে এল। গবেষণায় (Research) এই গোটা বিষয়টি নিয়ে কী বলা হয়েছে, দেখে নেওয়া যাক।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, যে সব ব্যাক্তি কখনও বিয়ে করেননি, তাঁদের ক্যান্সারের (Cancer) কবলে পড়ার হার অনেক বেশি। সেটি ৭০ শতাংশ বলেই জানানো হয়েছে। মহিলাদের ক্ষেত্রে সেটি আরও বেশি। প্রায় ৮৫ শতাংশ। গবেষণায় উঠে এসেছে, যে সব পুরুষ বিয়ে করেননি, তাঁদের মধ্যে মলদ্বারে ক্যান্সার হওয়ার হার বিবাহিত পুরুষদের তুলনায় অনেক বেশি। অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে সার্ভিক্যাল ক্যান্সারের হওয়ার হার প্রায় তিনগুন বেশি। এদিকে নেচার পত্রিকায় প্রকাশিত অন্য একটি গবেষণায় বলা হয়েছে, ব্রেস্ট ক্যান্সার হওয়ার হার সবথেকে বেশি দেখা গিয়েছে অবিবাহিত মহিাদের ক্ষেত্রেই।

আরও খবর : ডিপি না থাকলেও দেখা যাবে ছবি! হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

জানা যাচ্ছে, সিলভেস্টার কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার এবং ইউনিভার্সিটি অফ মিয়ামি মিলার স্কুল অফ মেডিসিনের তরফে এই গবেষণা করা হয়েছে। এই গবেষণা করতে ১০ কোটি মানুষের ডেটা বিশ্লেষণ করা হয়েছে। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, বিয়ে করলে কীভাবে ক্যান্সারের ঝুঁকি কমে যাবে?

গবেষকরা বলছেন, বিবাহিত মানুষদের পাশে সবসময় তাঁদের সঙ্গীরা থাকেন। ফলে তাঁরা নিয়মিত চেকআপ করিয়ে থাকেন। কিন্তু অবিবাহিত মানুষরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে থাকে। স্বাস্থ্য নিয়ে তেমন মাথা ঘামাননা তাঁরা। ফলে শরীরে ক্যান্সারের (Cancer) কোষ বাসা বাঁধলেও চিকিৎসা সময়মতো শুরু করেন না। যার কারণে ভয়াবহ রোগের মধ্যে পড়তে হয় তাঁদেরকে। এদিকে বিয়ে করলে সাধারণ ক্যান্সারের সঙ্গে যোগ রয়েছে এমন পণ্য খাওয়া বন্ধ করে দেন বিবাহিতরা।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here