ফের হয়রানির বলি! SIR-এর লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে মৃত্যু বৃদ্ধের

Must Read

রানাঘাট: এসআইআর (SIR)  সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে চাঞ্চল্যকর মৃত্যুর অভিযোগ উঠল নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat)। মৃতের নাম জীবন কৃষ্ণ বিশ্বাস। অভিযোগ, ট্রাইবুনালে হাজিরা দেওয়ার জন্য এসেছিলেন ওই বৃদ্ধ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকায় তাঁকে তড়িঘড়ি রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ভিড় ও দীর্ঘক্ষণ অপেক্ষার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ‘নন্দীগ্রামে বাতিল হতে পারে তৃণমূল প্রার্থীর পদ’ শুভেন্দুর দাবিতে চাঞ্চল্য

তাঁদের দাবি, এসআইআর প্রক্রিয়ায় অযথা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, আর সেই চাপই প্রাণ কেড়ে নিল এক বৃদ্ধের। যদিও প্রশাসনের তরফে এখনও এই ঘটনায় বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি। পুরো ঘটনার তদন্তের দাবি উঠেছে।

Latest News

দুই কেন্দ্রেই এগিয়ে বিজেপি, গণনায় অনুপস্থিত হুমায়ুন ও মমতার দলের এজেন্ট

ওয়েব ডেস্ক: আজ, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনের গণনা। প্রথম রাউন্ড গণনার পর দুই কেন্দ্রেই...

More Articles Like This