রাকেশ টিকাইতের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই পথে কৃষকরা, মধ্যপ্রদেশে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Must Read

ওয়েব ডেস্ক: ন্যূনতম সহায়ক মূল্য (MSP)-সহ একাধিক দাবিতে ফের উত্তপ্ত মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। সরকারি প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকেও দাবিপূরণ না হওয়ায় বুধবার পথে নামেন সংযুক্ত কিষান মোর্চার (Kishan Morsha) কৃষকেরা। বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

জানা গিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মধ্যপ্রদেশের কৃষি উন্নয়ন মন্ত্রী আইদাল সিং কানসানা। বৈঠকের পর সরকারের তরফে সাংবাদিক বৈঠকও করা হয়। কিন্তু কৃষক সংগঠনের অভিযোগ, তাঁদের মূল দাবিগুলির কোনও কার্যকর সমাধান মেলেনি। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।

আরও পড়ুন:  প্রশ্নফাঁসে আরও কড়া আইন, লোকসভায় পাশ হল বিল!

পুলিশের বাধা অগ্রাহ্য করে বিক্ষোভকারীদের একাংশ নির্ধারিত সীমা অতিক্রম করে মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবনের কাছাকাছি পৌঁছে যান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করলে ধস্তাধস্তির সৃষ্টি হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে। কারণ, এর ঠিক এক দিন আগেই কৃষক নেতা রাকেশ টিকাইত ককরোচ জনতা পার্টি (CJP)-এর নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তোলার বার্তা দেওয়া হয়। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, কৃষক ও যুবসমাজকে সঙ্গে নিয়ে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি চলছে। সরকার দাবি না মানলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

এর পরদিনই মধ্যপ্রদেশে কৃষকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলের একাংশ সম্ভাব্য যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। যদিও আন্দোলনকারী কৃষক সংগঠনের দাবি, তাঁদের কর্মসূচি সম্পূর্ণভাবে কৃষকদের দাবি আদায়ের লক্ষ্যেই এবং এর সঙ্গে অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্যের সম্পর্ক নেই।

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This