দফায় দফায় বৃষ্টি কলকাতায়, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

Must Read

কলকাতা: অগস্টের প্রথম রবিবার সকাল থেকেই কলকাতার (Kolkata Weather) আকাশে রোদ-মেঘের লুকোচুরি। শহরবাসীর মনে একটাই প্রশ্ন, আজ কি ভারী বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম (Rain Forecast)। তবে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ (Weather Update)।

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা। সোমবারও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This