28.6 C
Kolkata

হোমস্টেতে তরুণীর রহস্যমৃত্যু, ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার প্রেমিক

Must Read

কর্ণাটক: পাহাড়ি এলাকার একটি হোমস্টেতে ফের রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল কর্ণাটকে (Karnataka)। চিক্কাবল্লাপুর জেলায় এক ২৬ বছরের তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে জোরদার তদন্ত। একই ঘর থেকে তাঁর প্রেমিককেও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাকে কেন্দ্র করে একাধিক দিক খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম সুরভি, পেশায় তিনি ফিজিওথেরাপিস্ট ছিলেন। বেঙ্গালুরুর বাসিন্দা সুরভি এবং তাঁর প্রেমিক সঞ্জিত আলি দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন। জানা যায়, পারিবারিক আপত্তি সত্ত্বেও দু’জনের সম্পর্ক এগোচ্ছিল এবং পরে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন।

আরও পড়ুন: ‘দম থাকলে ব্রিগেডে আসুন’, ২১ জুলাইকে ঘিরে কালীঘাট-তৃণমূলকে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

তদন্তে উঠে এসেছে, অতীতে তাঁদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একটি মামলাও হয়েছিল। সেই ঘটনার পর সুরভিকে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল বলেও পুলিশ সূত্রে খবর। পরে তিনি ফের বেঙ্গালুরুতে ফিরে আসেন।

ঘটনাস্থল থেকে দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে, অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়া সঞ্জিত আলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি নিছক দুর্ঘটনা না অন্য কোনও ঘটনা—তা জানতে ফরেন্সিক রিপোর্টের উপরই নির্ভর করছে তদন্ত। পাশাপাশি পারিবারিক বিরোধ, সম্পর্কের টানাপোড়েন এবং অতীত ঘটনার দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

 

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This