29.7 C
Kolkata

শুভেন্দুকে চোর-চোর স্লোগান, জয় হিন্দ ভবনের বাইরে লাঠিচার্জ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

Must Read

কলকাতা: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কালীঘাটে (Kalighat Chaos) আসতেই ছড়াল উত্তেজনা। শুভেন্দু অধিকারীকে ঘিরে ‘চোর’ স্লোগান। তৃণমূল কর্মীদের জমায়েতের দিকে তেড়ে যান শুভেন্দু। কমিশনে ফোন করে অভিযোগও জানান। শুভেন্দুর অভিযোগের পরেই জমায়েত হটাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাল্টা তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে অশান্তি ছড়াচ্ছেন বিজেপি প্রার্থী। জয়হিন্দ ভবনের (Jaihind Bhavan) সামনে প্রবল উত্তেজনা। পালটা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের।স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজিত হয়ে ওঠে এলাকা। ময়দানে তৃণমূল কাউন্সিলর তথা মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। ধুন্ধুমারের মাঝে বলেন, “শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। শুভেন্দুর কথায় পুলিশ-কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। কমিশন নিরুত্তাপ।”গোটা ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

কালীঘাটের জয় হিন্দ ভবনে বুথ পরিদর্শনে যেতেই ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে দেখে ‘জয় বাংলা ও চোর’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। কনভয় আটকে যায়।হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, তাঁর উপর বহিরাগতরা আক্রমণ করছেন। তিনি ফোন করে সিআরপিএফকে আসতে বলেন। তৃণমূল কর্মীদের জমায়েতের দিকে তেড়ে যান শুভেন্দু। এর মধ্যে বাহিনী পৌঁছোয়।৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। গন্ডগোলের সময় তাঁর নেতৃত্বে তৃণমূলের কর্মী-সমর্থক ‘জয় বাংলা’ বলতে এগিয়ে যান শুভেন্দুদের দিকে। অন্য দিক থেকে ভেসে আসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। পাল্টা তৃণমূল কাউন্সিলর তথা মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন মিথ্যা কথা বলছেন শুভেন্দু। তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটারদের। জয় হিন্দ ভবনের সামনে উত্তেজনা তুঙ্গে। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ শুরু করে। বিক্ষোভকারীদের দিকে দৌড়ে যেতে দেখা যায় শুভেন্দুকে।শুভেন্দু যখন পটুয়াখালী পাড়া থেকে নিজের গাড়ির দিকে আসছিলেন তখন কাজরীর মুখোমুখি হন। উত্তেজনার পারদ চড়ে। তৃণমূল এবং বিজেপির স্লোগান-যুদ্ধে উত্তপ্ত কালীঘাটের জয় হিন্দ ভবন চত্বর।

আরও পড়ুন: ভাঙড় রয়েছে ভাঙড়ে, নওশাদকে ঘিরে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ

Latest News

জল জীবন মিশন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" কল থেকে...

More Articles Like This