28.9 C
Kolkata

মহিলাদের জন্য ফ্রিতে বাস পরিষেবা, কিভাবে কার্যকরী হবে? দেখুন

Must Read

কলকাতা: আগামী মাস থেকেই বাসে উঠলে আর ভাড়া গোনা লাগবে না মহিলাদের। মহিলাদের জন্য ফ্রিতে বাস পরিষেবা (WB Bus Free For Women)। পয়লা জুন থেকে এই পরিষেবা কিভাবে কার্যকরী হবে? তার বিস্তারিত গাইডলাইন প্রস্তুত করল রাজ্য পরিবহন দফতরের। একজন মহিলা যিনি সরকারি বাসে উঠবেন তাকে প্রমাণ করতে হবে যে তিনি পশ্চিমবঙ্গের নাগরিক। সেক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ড বা যেকোনও পরিচয় পত্রের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে তিনি পশ্চিমবঙ্গের নাগরিক। বাসে ওঠার পর সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টার তিনি ডাকে স্বাগত জানাবেন। স্বাগত জানানোর পর তিনি তাকে জানিয়ে দেবেন যে তিনি বিনামূল্যে এই পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। তারপর সংশ্লিষ্ট মহিলাকে শূন্য টাকা মূল্যের একটি টিকিটও দেওয়া হবে। এর জন্য সরকারি বাসের ড্রাইভার ও কন্ডাক্টারদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। যাতে মহিলাদের সঙ্গে কোন দুর্ব্যবহার না করেন বা সংযতভাবে তাদের সঙ্গে কথা বলেন। শূন্য টাকা মূল্যের যে টিকিট মহিলারা পাবেন সেখানে অশোক স্তম্ভ থাকবে।

বর্তমানে রাজ্যে ২৩০০টি সরকারি বাস সচল রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ইলেকট্রিক বাসের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করছে পরিবহন দফতর (West Bengal Transport Department)। পরবর্তী ক্ষেত্রে মহিলাদের কার্ড দেওয়ার পরিকল্পনা রাজ্যের। ফ্রিতে বাস পরিষেবা পাওয়ার জন্য এই কার্ড দেওয়া হবে মহিলাদের। ফ্রিতে বাস পরিষেবা শুরু হচ্ছে তার জন্য বহুল প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর তরফে এই প্রচার কর্মসূচি জেলায় জেলায়,ব্লকে- ব্লকে করা হবে। ব্লক এ ব্লক এ জেলায় জেলায় ব্যানার ফ্লেক্স এর মাধ্যমে এই প্রচার কর্মসূচি করা হবে। জেলাশাসক রাও এই প্রচার কর্মসূচি করবেন। পয়লা জুন থেকে এই পরিষেবা শুরু হবার পর কোন কোন রুটে সরকারি বাস আরো বাড়াতে হবে তার ওপর সমীক্ষা করে পরবর্তী পদক্ষেপ করা হবে পরিবহন দফতরের তরফে।

আরও পড়ুন: চিকেনস নেকের ১২০ একর জমি কেন্দ্রের হাতে তুলে দিল শুভেন্দু সরকার

Latest News

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া (Australia) সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায়...

More Articles Like This