33.9 C
Kolkata

ভোট না দিতে পেরে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ ভোটার

Must Read

ওয়েব ডেস্ক : ভোট (Vote) দিতে না পারায় কান্নায় ভেঙে পড়লেন এক বৃদ্ধ। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে আউশগ্রামের পুবার গ্রাম ২৪ নম্বর বুথে। জানা গিয়েছে ওই ভোটারের নাম মহম্মদ শহিদুল্লা শেখ (৭৬)। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন ওই বৃদ্ধ। ওই বৃদ্ধকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, ‘এর থেকে বিষ খাইয়ে দিলে ভাল হত’।

ভোটার কার্ড হাতে বুথের বাইরে ওই বৃদ্ধকে কাঁদতে দেখা যায়। চোখের জল বাধ মানল না আর। এর পর তিনি বলেন, ”শেষ জীবনে এসে এটা দেখতে হবে ভাবতে পারিনি।” কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ভোট দিতে পারলেন না ওই বৃদ্ধ? জানা গিয়েছে, এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ গিয়েছে ওই বৃদ্ধের নাম। সেই কারণেই তিনি আর ভোট দিতে পারলেন না।

আরও খবর : আউসগ্রামে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলা

মূলত, এর আগে বহু বার ভোট দিয়েছেন মহম্মদ শহিদুল্লা শেখ। কিন্তু এবার এসআইআর (SIR) থেকে নাম বাদ যাওয়ার কারণে ভোট দিতে পারলেন না তিনি। ওই বৃদ্ধ হয়তো নিজেকে প্রশ্ন করছেন, তিনি কি তাহলে দেশের নাগরিক নন?

বলে রাখা দরকার, যাঁদের নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন, এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এছাড়া, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা যে ভারতের নাগরিক নন তেমনও কোনও নির্দেশিকা জারি হয়নি। কিন্তু ভোট না দিতে পেরে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ ভোটার।

দেখুন অন্য খবর :

Latest News

‘১৫ বছর থমকে উন্নয়ন’, মমতাকে সম্মান জানিয়েও ক্ষোভ উগড়ে দিলেন রচনা

নয়াদিল্লি: ‘১৫ বছর রাজ্যে থমকে উন্নয়ন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘সম্মান’ জানিয়েও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসায় রচনা বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This