32.2 C
Kolkata

বাম্পারের জেরে অতিষ্ঠ! কালনায় অভিনব প্রতিবাদ বৃদ্ধ দম্পতির

Must Read

ওয়েব ডেস্ক : রাস্তার বাম্পারের (Bumper) জেরে অতিষ্ঠ বৃদ্ধ দম্পতি! দিন-রাত ভারী যানবাহনের শব্দ ও কম্পনে কেঁপে উঠছে বাড়ি। ফাটল দেখা দিয়েছে দেয়ালে। বহুবার অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান। অবশেষে গলায় পোস্টার ঝুলিয়ে কালনা (Kalna) মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রতিবাদে সামিল হলেন বৃদ্ধ দম্পতি। এমনই একটি ঘটনাটি ঘটেছে কালনা থানার মধুপুর এলাকার বর্ধমান-কালনা রোড সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, কাশিনাথ চ্যাটার্জী ও তাঁর স্ত্রী অনিমা চ্যাটার্জীর বাড়ির সামনেই রয়েছে একটি বড় বাম্পার (Bumper)। অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভারী যানবাহন বাম্পারের উপর দিয়ে যাওয়ার সময় তীব্র শব্দ ও কম্পনে বাড়ি কেঁপে উঠছে। বৃদ্ধ দম্পতির দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাড়ির বিভিন্ন অংশে ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে। অসুস্থ অবস্থায় থাকা এই দম্পতির ঘুমেরও মারাত্মক সমস্যা হচ্ছে বলে অভিযোগ।

আরও খবর : রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা

এদিন মহকুমা শাসকের দফতরের (Subdistrict Administrator’s Office) সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তারা। প্ল্যাকার্ডে লেখা ছিল, “মহকুমা শাসক আমাদের বাঁচান”। তীব্র রোদ ও গরম উপেক্ষা করেই নিজেদের সমস্যার কথা তুলে ধরেন বৃদ্ধ দম্পতি। একইসঙ্গে মহকুমা শাসকের দফতরের জমা দেন লিখিত অভিযোগও।

কালনা মহকুমা শাসকের দফতর সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। শীঘ্রই সংশ্লিষ্ট এলাকায় আধিকারিকরা গিয়ে তদন্ত করবেন বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This