বৃদ্ধ বাবা-মায়ের সম্পত্তিতে জোর করে থাকা নয়! অবহেলা-দুর্ব্যবহার প্রমাণিত হলে সন্তানকে উচ্ছেদ, বড় রায় হাইকোর্টের

Must Read

নয়াদিল্লি: বৃদ্ধ বাবা-মায়ের সম্পত্তিতে সন্তান বা আইনি উত্তরাধিকারী থাকলেও, তাঁদের দেখভাল না করা বা দুর্ব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে নির্দিষ্ট পরিস্থিতিতে উচ্ছেদের নির্দেশ দেওয়া যেতে পারে। দিল্লি হাই কোর্টের সাম্প্রতিক রায়ে ২০০৯ সালের সংশ্লিষ্ট নিয়মের বৈধতা বহাল রাখা হয়েছে।

প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, দিল্লি মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস রুলস, ২০০৯-এর Rule 22(3)(1)(i) এবং (iv) প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্যই তৈরি। এই বিধান অনুযায়ী, কোনও প্রবীণ নাগরিক বা বাবা-মা তাঁদের সম্পত্তি থেকে সন্তান বা আইনি উত্তরাধিকারীকে উচ্ছেদের জন্য জেলা শাসকের কাছে আবেদন করতে পারেন, যদি তাঁদের দেখভাল না করা হয় বা দুর্ব্যবহার করা হয়।

 ব্যবস্থা করা যায় না। আদালত অবশ্য জানায়, প্রবীণ নাগরিকের সম্পত্তি রক্ষার বিধান এবং গার্হস্থ্য হিংসা আইনে কোনও মহিলার বসবাসের অধিকার—দুই বিষয়কেই সামঞ্জস্য রেখে বিবেচনা করতে হবে।

আরও গুরুত্বপূর্ণ ভাবে আদালত স্পষ্ট করেছে, উচ্ছেদের আবেদন করার আগে প্রবীণ নাগরিককে আলাদা করে ভরণপোষণের মামলা করতেই হবে—এমন কোনও বাধ্যবাধকতা নেই। উচ্ছেদ সংক্রান্ত প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ বা ভরণপোষণ সংক্রান্ত প্রক্রিয়া পৃথক।

শেষ পর্যন্ত আদালত মহিলার আবেদন খারিজ করে ডিভিশনাল কমিশনারের উচ্ছেদের নির্দেশে হস্তক্ষেপ করেনি।

Latest News

কাজে এল না রাহুলের সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

ওয়েব ডেস্ক : তিন ম্যাচের এদকদিনের সিরিজে অবশেষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সোমবার চণ্ডিগড়ে ভারতের (India) বিরুদ্ধে...

More Articles Like This