37.2 C
Kolkata

জল্পনা শেষ, নতুন মুখ্যমন্ত্রী পেল কর্নাটক! শিবকুমারের সঙ্গে শপথ নিলেন একঝাঁক নতুন মন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক: কর্নাটকের (Karnataka) ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিকে শিবকুমার (DK Shivakumar)। বুধবার বিকেল ৪টেয় বেঙ্গালুরুর লোকভবনের গ্লাস হাউসে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট তাঁকে শপথবাক্য পাঠ করান। তিনি টুমকুর জেলার ননভিনকর গঙ্গাধর অজ্ঝয়া ভোক্কালিগা মঠের এক সাধকের নামে শপথ নেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)।

শিবকুমারের সঙ্গে এদিন উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন প্রবীণ দলিত নেতা জি পরমেশ্বর (G Parameshwara)। নতুন মন্ত্রিসভায় মোট ১২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রিয়ঙ্ক খড়্গে, যতীন্দ্র সিদ্দারামাইয়া, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেএইচ মুনিয়াপ্পা এবং অনগ্রসর শ্রেণির প্রভাবশালী নেতা সতীশ জারকিহোলি।

আরও পড়ুন: ‘আমরা অল্প ফিতে পড়াশোনার সুযোগ দিচ্ছি, তাই অনেকে আতঙ্কিত’, গতকালের ঘটনা নিয়ে বললেন খান স্যার

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। এরপর শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ভোক্কালিগা সম্প্রদায়ের প্রভাবশালী নেতা শিবকুমারকে সর্বসম্মতিক্রমে কংগ্রেস পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচিত করা হয়। এদিকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও সক্রিয় রাজনীতিতে থাকার বার্তা দিয়েছেন সিদ্দারামাইয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, জাতীয় রাজনীতিতে নয়, তাঁর মূল মনোযোগ থাকবে কর্নাটকের রাজনীতিতেই। কংগ্রেস সূত্রের খবর, হাইকমান্ডের তরফে তাঁকে কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতির পদ অথবা রাজ্যসভার সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সিদ্দারামাইয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি রাজ্যসভায় যাচ্ছেন না।

দেখুন আরও খবর:

Latest News

তাপপ্রবাহে ভঙ্ককর পরিস্থিতি উত্তরপ্রদেশে! উদ্বেগ প্রকাশ বিশেষজ্ঞদের

ওয়েব ডেস্ক : তীব্র দাবদাহ (Heatwave)। তার জেরে ভয়াবহ পরিস্থিতি উত্তরপ্রদেশে (Uttarpradesh)। এর জেরে আগামী পাঁচ দিনে মৃত্যু হতে...

More Articles Like This