মুখ্যমন্ত্রীর নতুন শিডিউল পাঠানো হল এয়ারপোর্টে, দুপুরেই যাচ্ছেন অন্ডালে

0
35

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ করে খারাপ হয়েছিল আবহাওয়া। সে কারণে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানকে আকাশে ১ ঘন্টা ২০ মিনিট চক্কর কাটতে হয়েছিল। এর পরে শুক্রবার এয়ারপোর্টে মুখ্যমন্ত্রীর নতুন শিডিউল পাঠানো হল। সেই মতো এদিন দুপুর দু’টো দশের বিমানে কলকাতা (Kolkata) থেকে অন্ডাল (Andal) যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, আপাতত আবহাওয়া তেমন খারাপ হওয়ার সম্ভাবনা নেই। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে এই রিপোর্ট পাওয়ার পরেই সিদ্ধান্ত হয় যে, এদিন দুপুরেই অন্ডাল যাবেন তৃণমূল নেত্রী।

মূলত, সামনেই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সেই কারণে ইতিমধ্যে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বাঁকুড়ার ছাতনা ও ওন্দাতে সভা করা কথা। তবে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুরে জনসভা করেছিলেন তিনি। তার পরেই অন্ডাল বিমানবন্দর হয়ে দমদমে ফিরছিলেন মমতা। ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে তাঁর বিমান ছাড়ে। তা নামার কথা ছিল ৩টে বেজে ৫৫ মিনিটে।

আরও খবর : ৩৮ পাতার চার্জশিটে মূল অভিযোগ কী কী? তৃণমূলের কোন কোন অভিযোগ?

কিন্তু খারাপ আবহাওয়ার কারণে লণ্ডভণ্ড হয়ে যায় দমদম বিমানবন্দর (Dumdum Airport) চত্বর। তার জেরে ১ ঘণ্টা ২০ মিনিট মুখ্যমন্ত্রীর বিমান আকাশে চক্কর খায়। তার পরে বিকেল ৫টা ১৮ মিনিটে তা দমদম বিমানবন্দরে অবতরণ করে।

মূলত, বৃহস্পতিবার যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতো দুপুরের দিকে বৃহস্পতিবার দমদম, নিউটাউন, সল্টলেক, মধ্যমগ্রামে ঝড়-বৃষ্টি (Rain) শুরু হয়। সেই আবহাওয়ার কারণে প্রায় দেড় ঘন্টা আকাশে চক্কর কাটে মুখ্যমন্ত্রীর বিমান। তাই আবহাওয়ার কথা মাথায় রেখে শুক্রবার মুখ্যমন্ত্রী নতুন শিডিউল পাঠানো হল এয়ারপোর্টে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here