তালিকায় নাম না থাকলে কী ভোট দেওয়া যাবে?

0
55

ওয়েবডেস্ক-  সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজই চূড়ান্ত তালিকা (Final Voter List)  প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission) । আগেই প্রকাশিত হয়েছিল খসড়া ভোটার তালিকা। সেই তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। যদি কারও নাম এই তালিকায় না থাকে,  তাহলে তাঁকে পরবর্তী সময়ে প্রকাশিত পরিপূরক তালিকা যাচাই করতে হবে। নাম বাদ পড়লে ফর্ম-৬ জমা দিয়ে আবেদন করা যাবে। বিচার প্রক্রিয়ায় অনুমোদিত হলে ভোটার নাম পরিপূরক তালিকায় যুক্ত হবে।

খসড়া তালিকার পর ৬ নম্বর ফর্মের (6 Number Form)  মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত বিচার প্রক্রিয়া চলবে, যাতে কোনও যোগ্য ভোটার বঞ্চিত না হন।

আরও পড়ুন-  চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম আছে? ৩টি ওয়েবসাইটে মিলবে উত্তর

উল্লেখ্য, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হবে। মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সেই নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হতে পারে। ভোটারদের উদ্দেশে কমিশনের বার্তা নিজের নাম ও তথ্য দ্রুত যাচাই করুন এবং প্রয়োজনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংশোধনের জন্য আবেদন করুন। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী প্রথম দফার চুড়ান্ত তালিকার ‘ক্যাটাগরি’ আকারে ভোটারদের চিহ্নিত করেছে কমিশন। যারা বাদ পড়েছেন তাদের ক্ষেত্রে লেখা হয়েছে ‘ডিলিটেড’। নাম আছে, অথচ নথি যাচাই বা নিষ্পত্তি হয়নি, সেই তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের তালিকায় লেখা ‘বিচারাধীন’। এছাড়াও যোগ্য ভোটারদের ‘অ্যাপ্রুভড’ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here