Forbidden

You don't have permission to access th1s resource.

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা! দুবাইয়ের ব্যস্ততম বিমানবন্দরে কী অবস্থা? দেখুন বড় খবর - KolkataTV
31 C
Kolkata

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা! দুবাইয়ের ব্যস্ততম বিমানবন্দরে কী অবস্থা? দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ (Middle East War) পরিস্থিতির জেরে থমকে গেল বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (Dubai International Airport) ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে (Al Maktoum International Airport) অনির্দিষ্টকালের জন্য সমস্ত উড়ান পরিষেবা স্থগিত (Complete Shutdown) ঘোষণা করেছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলে চরম নিরাপত্তা সঙ্কট তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত ফ্লাইট অপারেশন স্থগিত রাখা হচ্ছে। এও জানানো হয়েছে যে, যাত্রীদের আপাতত বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হচ্ছে এবং নিজেদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হচ্ছে।

আরও পড়ুন: ইজরায়ায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা! আমেরিকার কড়া নিন্দা করল পাকিস্তান

এদিকে দুবাইয়ের এই দুই বিমানবন্দরের ভিতর থেকে প্রকাশ্যে আসা একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন টার্মিনালে। বহু আন্তর্জাতিক রুট বাতিল বা ঘুরপথে চালানো হচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান ট্রানজিট হাব হওয়ায় ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বহু রুটে এর সরাসরি প্রভাব পড়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল থেকে আমেরিকা (USA) ও ইজরায়েলের (Israel) যৌথ সামরিক হামলার জবাবে ইরান (Iran) উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জেরে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, বাহরাইন, সৌদি আরব-সহ একাধিক দেশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর জেরেই মধ্যপ্রাচ্যে ফের বেজে ওঠে যুদ্ধের দামামা এবং দুবাইয়ের সমস্ত বিমান পরিষেবা বন্ধ করা হয়।

দেখুন আরও খবর:

Latest News

পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জামিনের...

More Articles Like This