ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! তদন্তে পুলিশ

0
54

ওয়েব ডেস্ক : বোমা মেরে ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার হুমকি (Victoria Memorial)! সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই হুমকি (Bomb Threat) দেওয়া হয় বল খবর। সঙ্গে একটি হুমকি চিঠি পাঠানো হয় বলেও অভিযোগ। এই হুমকি বার্তা পাওয়ার পরেই হেস্টিং থানায় বিষয়টি জানানো হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে। তার পরেই পুলিশ (Police) ভিক্টোরিয়ায় পৌঁছেছে বলে খবর।

মূলত, কলকাতাবাসীর (Kolkata) কাছে ভিক্টোরিয়া মেমোরিয়াল গুরুত্বপূর্ণ এক স্থান। দেশের পাশাপাশি বিদেশ থেকে বহু মানুষ এখানে ঘুরতে আসেন। অন্যদিকে এটি শহরের প্রাণ কেন্দ্র। ফলে সেখানে বোমাতঙ্ক খবর খবর পাওয়ার পরেই আশঙ্কা বেড়েছে। কে বা কারা এই হুমকি বার্তা পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

আরও খবর : মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মানুষের অধিকার রক্ষার স্বার্থে পথে নেমেছি: অভিষেক

কিছুদিন আগেই দেশের মুখ্য পোস্ট অফিস ও পাসপোর্ট সেবাকেন্দ্রে বোমাতঙ্কের (Bomb Threat) হুমকি দেওয়া হয়েছিল। যার কারণে পর পর দু’দিন পোস্ট অফিস ও পাসপোর্ট পরিষেবা বন্ধ হয়ে যায়। এই ঘটনায় সৌরভ বিশ্বাস নামে এক ব্যাক্তিকে গোপালনগর থেকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। তার পরেই এবার তার পরেই ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এল।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় পরপর বোমাতঙ্কের ঘটনা সামনে এসেছে। আদালতকেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার পরেই নতুন করে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে এই হুমকি বার্তা দেওয়া হল। সূত্রের খবর, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা।

দেখুন অন্য খবর :

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here