28.6 C
Kolkata

দ্বিতীয় দফা ভোটের আগে বোমাতঙ্ক! ৩০০০ বিস্ফোরক উদ্ধার

Must Read

কলকাতা: প্রথম দফার ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ উঠেছিল। তারই মধ্যে দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যজুড়ে প্রায় ৩০০০ বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে উদ্বেগ। প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও হিংসার আশঙ্কা ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা (PIL)। মামলাটি করেছেন অনিন্দ্য সুন্দর দাস।

দ্বিতীয় দফার ভোটে যাতে কোনওরকম অশান্তি না ঘটে, সে বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। দ্রুত শুনানির আবেদন জানিয়ে আইনজীবী সুবীর সান্যাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। সূত্রের খবর, আজ অথবা আগামীকালই এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন: ৯৩% ভোটে চমক, মহিলা ভোটাররাই কি গড়বেন ফল? প্রথম দফার পরিসংখ্যানে বড় ইঙ্গিত

ভোটের আগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং হিংসার আশঙ্কা। সব মিলিয়ে দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে পরিস্থিতি ক্রমেই স্পর্শকাতর হয়ে উঠছে। এখন নজর হাইকোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশের দিকে।

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This