33.6 C
Kolkata

কল্যাণী হাসপাতালের বেহাল দশা! পরিদর্শনে গিয়ে ধমক-চমক বিধায়কের! দেখুন বড় খবর

Must Read

নদিয়া: কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল (Jawaharlal Nehru Memorial Hospital) পরিদর্শনে গিয়ে হাসপাতালের পরিবেশ ও পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কল্যাণী বিধানসভার বিজেপি (BJP) বিধায়ক অনুপম বিশ্বাস (Anupam Biswas)। সোমবার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। শৌচাগার থেকে রান্নাঘর— সব জায়গাই খতিয়ে দেখেন নবনির্বাচিত এই বিধায়ক। পরিদর্শনের সময় হাসপাতালের সুপার, রোগী এবং সাফাই কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। কোথাও সমস্যা শুনে আশ্বাস দেন, আবার কোথাও ক্ষোভ উগরে দিয়ে সাফাই কর্মীদের ধমকও দিতে দেখা যায় তাঁকে।

হাসপাতাল ঘুরে দেখে কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, হাসপাতালের পরিবেশ অত্যন্ত খারাপ এবং পরিচ্ছন্নতার বেহাল দশা। তিনি বলেন, “কল্যাণী শহরের ডাস্টবিনে যা আবর্জনা দেখা যায়, হাসপাতালের পরিবেশের সঙ্গে তার কোনও পার্থক্য নেই।” বিধায়ক জানান, হাসপাতালের বর্তমান পরিস্থিতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ রোগীদের স্বাস্থ্য ও পরিষেবার স্বার্থে দ্রুত পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: রাজ্যে ফের গ্রেফতার তৃণমূল নেতা! তোলাবাজি, ভয় দেখানো সহ আর কী কী অভিযোগ? দেখুন বড় খবর

পরিদর্শনের শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন অনুপম বিশ্বাস। তিনি স্পষ্ট জানান, এক সপ্তাহ পর ফের হাসপাতাল পরিদর্শনে আসবেন। তার মধ্যেও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্যের স্বাস্থ্য দফতরের নজরে আনা হবে। বিধায়কের এই আকস্মিক হাসপাতাল পরিদর্শন ঘিরে স্বাস্থ্য মহল ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

দেখুন আরও খবর:

Latest News

হকারদের জন্য বিরাট সুখবর, পুজো পর্যন্ত হবে না উচ্ছেদ!

ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমের মুখে হকারদের (Hawkers) জন্য এল স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে চলা উচ্ছেদ বিতর্কের মাঝেই হকার্স...

More Articles Like This