ভাঙড়ে বৃষ্টির মধ্যেও অন্নপূর্ণাদের দীর্ঘ লাইন! টাকা না পেয়ে ক্ষোভ, মোতায়েন ৩০ পুলিশকর্মী

Must Read

ওয়েব ডেস্ক : ভোটের প্রায় চার মাস হতে চললেও অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা না পাওয়ার সমস্যা মেটেনি ভাঙড়ে (Bhangar)। টাকা না পাওয়ার কারণ জানতে সোমবার প্রবল বৃষ্টির মধ্যেও ভাঙড়-২ পঞ্চায়েত সমিতিতে দীর্ঘ লাইনে দাঁড়ালেন বহু মহিলা। সকাল থেকেই বিডিও অফিস চত্বরে উপভোক্তাদের ভিড় জমে যায়।

পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত সমিতি চত্বরে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। অ্যাডিশনাল ওসির নেতৃত্বে সার্জেন্ট, এসআই, এএসআই, কনস্টেবল, লেডি কনস্টেবল এবং র‍্যাফ মিলিয়ে প্রায় ৩০ জন পুলিশকর্মী ছিলেন ঘটনাস্থলে। দীর্ঘক্ষণ বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় মহিলাদের মধ্যে ক্ষোভও দেখা যায়।

আরও খবর : ফের আরাবুলের উপর হামলা! গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ

ভাঙড়ে (Bhangar) রাজনৈতিক সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের মোতায়েন নতুন ঘটনা নয়। অতীতে সংঘর্ষ সামলাতে গিয়ে পুলিশের উপর হামলা, গালিগালাজ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। তবে এবার কোনও রাজনৈতিক সংঘর্ষের কারণে নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া নিয়ে মহিলাদের ভিড় সামলাতেই এত বড় পুলিশ বাহিনী নামানো হয়।

প্রশাসন সূত্রে খবর, বড় কোনও অশান্তি এড়াতেই আগেভাগে এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। টাকা না পাওয়ার কারণ জানতে আসা উপভোক্তাদের ভিড় যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকেও নজর রাখে পুলিশ। বৃষ্টির মধ্যেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের সমস্যার দ্রুত সমাধানের দাবি উঠেছে।

Latest News

পশ্চিমবঙ্গে আবহাওয়ার বড় বদল, ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) নিয়ে বড় সতর্কবার্তা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৮ সেপ্টেম্বর রাজ্যের একাধিক...

More Articles Like This