তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা! চাঞ্চল্য পানিহাটিতে

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে হয়েছে পালাবদল। তৃণমূলের (TMC) ১৫ বছরের শাসনের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এই প্রথমবার বাংলায় সরকার গড়েছে তারা। আর বাংলার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু, এখনও অশান্তি অব্যাহত বাংলায়। এবার পানিহাটিতে (Panihati) তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) বাড়িতে হামলার অভিযোগ উঠল দুস্কৃতিদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পানিহাটি (Panihati) পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শহীদ কলোনী এলাকায়। সেখানে তৃণমূল (TMC) কাউন্সিলর জয়ন্ত দাসের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, হামলা চালানোর পাশাপাশি কাউন্সিলের বাড়িতে ভাঙচুর ও পরিবারের লোককে মারধর করা হয়।

আরও খবর : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হবে ‘সৌজন্য’, আর কী কী সিদ্ধান্ত? দেখুন বড় খবর

সূত্রের খবর, এর পর স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুস্কৃতীরা। তবে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছএ এলাকায়। জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে এলাকায় এসেছিল খরদহ থানার বিশাল পুলিশ (Police)। পাশাপাশি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর।

এদিকে এদিন সাতসকালে সোদপুর স্টেশনের কাছে রাস্তায় ফেলে এক যুবককে এলোপাথারি কোপ মারার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। তবে অল্পের জন্য ওই যুবকের প্রাণ বাঁচে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This