28.6 C
Kolkata

গরমের মাঝে ‘আগাম বর্ষা’র ইঙ্গিত! কলকাতায় কবে নামবে বৃষ্টি?

Must Read

কলকাতা: এপ্রিল শেষ হতে না হতেই তাপপ্রবাহে জেরবার দেশ (Kolkara Weather)। উত্তর, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় পারদ ছুঁয়েছে ৪৩–৪৪ ডিগ্রি সেলসিয়াস (Weather Update)। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর, এ বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের আগেই ভারতে প্রবেশ করতে পারে বলে ইঙ্গিত মিলছে (Rain Forecast)।

European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF)-এর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষের দিকেই দক্ষিণ ভারতে বর্ষার সূচনা হতে পারে। তার আগে, ১৮ থেকে ২৫ মে-র মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ুর আগমন ঘটার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নজর ডায়মন্ড হারবার, অভিষেকের জেলায় আইপিএস অজয় পাল শর্মা

আবহাওয়াবিদদের মতে, আন্দামানের উত্তরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে (২০–৪০ শতাংশ)। এই ধরনের সিস্টেম তৈরি হলে মৌসুমি বায়ু আরও দ্রুত শক্তি সঞ্চয় করে এগোতে পারে। ২৫ মে থেকে ১ জুনের মধ্যে তা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিতও রয়েছে।

কলকাতায় কবে বৃষ্টি?

সাধারণত কলকাতায় বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহে। তবে এবছর পরিস্থিতি অনুকূলে থাকলে জুনের প্রথম দিকেই বর্ষার আগমন হতে পারে। এর আগেই মে মাসের মাঝামাঝি থেকে কালবৈশাখীর দাপটে শহরবাসী কিছুটা স্বস্তি পেতে পারেন।

অন্যদিকে, এল নিনোর প্রভাবে এবছর বর্ষা দুর্বল হতে পারে বলে আশঙ্কা। আইএমডি জানিয়েছে, সার্বিকভাবে বৃষ্টিপাত স্বাভাবিকের প্রায় ৯২ শতাংশে নেমে আসতে পারে, যা উদ্বেগের কারণ। এর জেরে উত্তর ও মধ্য ভারতে খরা, তীব্র গরম এবং কৃষিতে ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্ষা আগাম এলেও তার স্থায়িত্ব ও বৃষ্টির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This