11.7 C
New York

মহিলাদের উপরে লাঠিচার্জের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে! চাঞ্চল্য মন্তেশ্বরে

Must Read

ওয়েব ডেস্ক : দ্বিতীয় তথা শেষ দফায় ভোট (West Bengal Assembly Election 2026) দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল (TMC) কর্মীদের উপর লাঠি চার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে অভিযোগ অস্বীকার করেছে বাহিনী।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে ২৬৩ মন্তেশ্বর (Monteshwar) বিধানসভার মামুদপুর এক নম্বর অঞ্চলের তৈয়বপুর গ্রামে ১২১ নম্বর বুথে। সেই বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। অভিযোগ, লাঠি চার্জের কারণে তৃণমূল কংগ্রেসের (TMC) কয়েকজন কর্মী সহ তিন জন মহিলা আক্রান্ত হয়েছেন। আজ এমনটা অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী।

আরও খবর : ‘জয় স্পষ্ট, তৃণমূল জিতছে’ জানিয়ে দিলেন মমতা, আর কী কী বললেন? শুনে নিন এই ভিডিয়োয়

এই ঘটনা নিয়ে কেন্দ্র বাহিনী (Central Force) ও পুলিশ বাহিনীকে তৃণমূল প্রার্থী প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, কেন মহিলার উপর লাঠিচার্জ করা হয়? কার নির্দেশে মহিলার ওপর লাঠিচার্জ করা হয়? তবে জানা গিয়েছে, তৃণমূল প্রার্থীর প্রশ্নের কোনও উত্তর দেয়নি কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের তরফে লাঠিচার্জ করার কথা অস্বীকার করা হয়। তবে এই ঘটনার জেরে প্রথমে অনেকে ভোট দিতে পারেননি। কিন্তু যারা ভয়ে ভোট দিতে পারেননি তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দেখুন অন্য খবর :

Latest News

ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচনী এজেন্টের ভাইকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে। এই ঘটনায়...

More Articles Like This