8.9 C
New York

৫ মাস বন্ধ এসি, তারপর হঠাৎ চালু? অজান্তে বড় বিপদ ডাকছেন না তো?

Must Read

ওয়েব ডেস্ক: মরশুম বদলাচ্ছে, পারদ চড়ছে ধীরে ধীরে। আর কিছু দিনের মধ্যেই বাড়িতে ফের চালু হবে এসি (AC)। কিন্তু প্রায় পাঁচ মাস বন্ধ থাকা এসি একেবারে সুইচ টিপে চালু করে দিলে বড় সমস্যা হতে পারে। এতে যেমন কুলিং কমে যায়, তেমনই বাড়তে পারে বিদ্যুৎ বিল ও মেরামতির খরচ। এমনকি স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে। তাই গরম শুরুর আগে কয়েকটি জরুরি কাজ করতেই হবে (AC turned off for 5 months)।

১) সম্পূর্ণ সার্ভিসিং করান
দীর্ঘদিন বন্ধ থাকলে ফিল্টার, ইভাপোরেটর কয়েল ও আউটডোর ইউনিটে ধুলো-ময়লা জমে যায়। এতে কুলিং কমে এবং মেশিনের উপর বাড়তি চাপ পড়ে। উপর উপর পরিষ্কার নিজে করলেও, সম্পূর্ণ চেক-আপের জন্য টেকনিশিয়ান ডাকা ভালো। প্রয়োজনে কয়েল ক্লিনিং ও গ্যাস প্রেসার টেস্ট করান।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে অজানা নম্বরের স্প্যাম কলে বিরক্ত? এই এক সেটিংস অন করলেই মিলবে শান্তি!

২) ফিল্টার পরিষ্কার বা বদলান
নোংরা ফিল্টার বাতাস চলাচলে বাধা দেয়। ফলে ঘর ঠান্ডা হতে বেশি সময় লাগে এবং বিদ্যুৎ খরচ বেড়ে যায়। ফিল্টার খুলে ধুয়ে শুকিয়ে নিন। খুব বেশি ক্ষতিগ্রস্ত হলে বদলে ফেলাই শ্রেয়।

৩) ড্রেন পাইপ ও লিকেজ পরীক্ষা করুন
স্প্লিট এসিতে ড্রেন পাইপ ব্লক হয়ে গেলে ঘরের ভিতরে জল পড়তে পারে। আবার গ্যাস লিকেজ থাকলে কুলিং কমে যায়। তাই পাইপলাইন, কানেকশন ও গ্যাসের মাত্রা পরীক্ষা করানো জরুরি।

৪) আউটডোর ইউনিট পরিষ্কার রাখুন
বাইরে রাখা ইউনিটে পাতা, ধুলো বা আবর্জনা জমে থাকলে হিট এক্সচেঞ্জ ঠিকমতো হয় না। ফলে কুলিং কমে এবং কম্প্রেসরের উপর চাপ বাড়ে। চারপাশ পরিষ্কার রাখুন।

৫) ওয়্যারিং ও স্টেবিলাইজার চেক করুন
এসি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র। ঢিলে বা ক্ষতিগ্রস্ত তার শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ায়। ভোল্টেজ ওঠানামা হলে মেশিন নষ্ট হতে পারে। তাই স্টেবিলাইজার ঠিক আছে কি না এবং সব সংযোগ সুরক্ষিত কি না দেখে নিন।

৬) প্রথম দিন টেস্ট রান করুন
একটানা দীর্ঘক্ষণ না চালিয়ে প্রথম দিন ২০–৩০ মিনিট টেস্ট রান দিন। অস্বাভাবিক শব্দ, গন্ধ বা কম কুলিং হলে সঙ্গে সঙ্গে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

গরমের শুরুতেই সামান্য সচেতনতা বড় খরচ বাঁচাতে পারে। তাই এসি ‘অন’ করার আগে এই ছোট্ট কাজগুলো সেরে নিন—নইলে ঠান্ডা হাওয়ার বদলে মিলতে পারে বাড়তি বিলের ঝড়!

Latest News

রয়েছে ১০০ ভরি সোনা, কোটি টাকার সম্পত্তি! হলফনামায় আর কী জানিয়েছেন লাভলি মৈত্র?

ওয়েব ডেস্ক : ২০২১ সালে সোনারপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন অরুন্ধতী মৈত্র (Arundhuti Maitra)। অবশ্য তাঁকে সবাই লাভলি মৈত্র...

More Articles Like This