আইপিএলে এটাই হয়তো ধোনির শেষ মরশুম! বললেন প্রাক্তন তারকা

0
25

ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল (IPL) মরশুমের পরেই অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? এ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে নানা রকমের চর্চা চলছে। কিন্তু, এ নিয়ে এবার বড় মন্তব্য করলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা (Robin Uthappa)। তিনি জানান, এটাই ভারতের প্রাক্তন অধিনায়কের আইপিএলের শেষ মরশুম হতে পারে।

মূলত, জাতীয় দলের হয়ে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ‘মাহি’ (MS Dhoni)। কিন্তু, তিনি এখনও আইপিএল খেলেন। এই কয়েকটা মাসই তাঁকে ব্যাটিং করতে দেখেন অনুরাগীরা। তবে তাঁকে নিয়ে এক সাক্ষাৎকারে উথাপ্পা (Robin Uthappa) বলেছেন, ‘আসন্ন মরশুমে ধোনিকে অন্য ভূমিকায় দেখা যাবে। অর্থাৎ হাত খুলে খেলবে তিনি।’ এর পরেই তিনি বলেছেন, আইপিএলে এটাই হয়তো ধোনির শেষ মরশুম। এর পরে তাঁকে মেন্টর-কাম-খেলোয়াড়ের ভূমিকায় দেখা যেতে পারে।

আরও খবর : ক’জন বান্ধবীর সঙ্গে থাকেন ব্র্যাভো? বেফাঁস মন্তব্য করে বিতর্কে নাইটদের মেন্টর

উথাপ্পা আরও জানিয়েছে, ‘আসন্ন আইপিএল-এ (IPL) ধোনি হয়তো সাত বা আট নম্বরে নামবেন। ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চাইবেন তিনি। এর সঙ্গে আমরা অধিনায়ক হিসাবে রুতুরাজের প্রকৃত সম্ভাবনা দেখতে পাব’

উল্লেখ্য, ধোনির নেতৃত্বে সিএসকে পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে। ২৭৮টি ম্যাচে তিনি করেছেন ৫৪৩৯ রান। ২০২৪ সালে তিনি সিএসকে-র (CSK) অধিনায়কত্ব ছেড়ে দেন। এর পর রুতুরাজকে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু রুতুরাজ চোট পাওয়ার পর ফের দলের দায়িত্ব সামলেছেন মাহি। তবে আসন্ন আইপিএল মরশুমে অন্য ভূমিকায় দেখা যেতে পারে বলে জানিয়েছেন উথাপ্পা।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here