দ্বিতীয়বার বিয়ে করলেন শিখর ধওয়ান!

0
70

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ ‘গব্বর’ তথা শিখর ধওয়ান (Shikhar Dhawan) আবারও শুরু করলেন নতুন ইনিংস। ব্যক্তিগত জীবনের দীর্ঘ টানাপোড়েনের পর দ্বিতীয়বার বিয়ের (Marriage) বন্ধনে আবদ্ধ হলেন ভারতের প্রাক্তন ওপেনার। দুই বছর ধরে সম্পর্কে থাকার পর অবশেষে সঙ্গিনী সোফি শাইনের (Sophie Shine) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের ছবি, যা ঘিরে ভক্তমহলে শুরু হয়েছে জোর আলোচনা।

সূত্রেj খবর, অত্যন্ত ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয়েছে শিখর (Shikhar Dhawan) ও সোফি’র বিয়ে। পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অনুষ্ঠানে বিশেষ কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। ছবিতে দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে ধাওয়ান ও তাঁর নববধূ। সেই ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, দু’বছর ধরে এই জুটি সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁদের বাগদানের খবর সামনে এসেছিল। তার পর ২১ ডিসেন্বর বিয়ে করলেন তাঁরা।

আরও খবর : অভিষেকের সমালোচকদের কড়া জবাব সূর্যকুমারের! কী বললেন তিনি?

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন ধাওয়ান। তাঁদের একটি ছেলেও রয়েছে। কিন্তু দীর্ঘ বৈবাহিক জীবনের পর ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয় তাঁদের। সেই সময় শিখরের (Shikhar Dhawan) ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের কথাও সামনে আসে। এর পরেই আইরিশ মহিলা সোফির সঙ্গে সম্পর্কের কতা সামনে এসেছিল। তার পরেই এবার বিয়ে সারলেন তাঁরা।

নতুন করে জীবনের পথচলা শুরু করায় ধাওয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগী ও ক্রিকেটমহলের অনেকেই। বহুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় তাঁকে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here