Forbidden

You don't have permission to access th1s resource.

বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? নিয়মে বড় বদল ICC-র - KolkataTV
28.2 C
Kolkata

বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? নিয়মে বড় বদল ICC-র

Must Read

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। গ্রুপ পর্ব শেষ হয়ে খেলা গড়িয়েছে সুপার ৮-এ (Super 8)। আর এই পর্বের জন্য একটি নিময় বদল করল আইসিসি (ICC)। মূলত, গ্রুপ পর্বে কোনও রিজার্ভ ডে ছিল না। বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গিয়েছে জিম্বাবোয়ে-আয়ারল্যান্ডর। রিজার্ভ ডে না থাকার কারণে দুই দল পয়েন্ট ভাগ করে নিয়েছে। যার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে, সুপার ৮ পর্বের ম্যাচগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে নিয়মে একটি বদল আনা হয়েছে।

আইসিসি-র (ICC) তরফে প্লেইং কন্ডিশন রাখা হয়েছে। তবে এতে কোনও ধরণের বাড়তি দিন দেওয়া হচ্ছে না। বরং দিনের দিনেই ম্যাচ শেষ করতে হবে। অন্তত দুই দলকে ৫ ওভার খেলতে হবে। তা না হলে সুপার ওভার হবে। ম্যাচের ফলাফল না বেরনো পর্যন্ত সেই সুপার ওভার চলবে। কিন্তু বৃষ্টির (Rain) জন্য তাও যদি না হয়, তাহলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে।

আরও খবর : অভিষেকের সমালোচকদের কড়া জবাব সূর্যকুমারের! কী বললেন তিনি?

প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আইসিসি-র (ICC) তরফে সর্বোচ্চ এক ঘন্টা অতিরিক্ত সময় বরাদ্দ রাখা হয়েছিল। ম্যাচ শুরু সময় হল সন্ধ্যা ৭টা। শেষ হওয়ার কথা ১০টা বেজে ১০ মিনিটে। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচ শেষ করার সর্বোচ্চ সময় রাখা হয়েছিল ১১টা বেজে ১০ মিনিট। ফলে এই সময়ের মধ্যেই ৫ ওভারের ম্যাচ শেষ করতে হবে।

কিন্তু সুপার ৮-এর ম্যাচের জন্য সময় বাড়িয়েছে আইসিসি (ICC)। সেই সময় সর্বোচ্চ ৯০ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ ১১টা ৪০ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আর এই সময়ের মধ্যে ৫ ওভারের খেলা শেষ করতে হবে। এদিকে শনিবার সুপার ৮-এর ম্যাচ ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। কিন্তু বৃষ্টির কারণে এখনও খেলা শুরু হয়নি। ফলে এদিন ভরতীয় সময় ১১টা ৪০ মিনিটের মধ্যে ৫ ওভারের খেলা শেষ না হলে, পয়েন্ট ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে।

দেখুন অন্য খবর :

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This