রাহুলের পর গোয়েঙ্কা-রোষে পন্থ! লখনউ ম্যাচ হারতেই ভাইরাল হল এই ভিডিও, না দেখলেই মিস

0
30

ওয়েব ডেস্ক: আইপিএল শুরু হতেই ফের চর্চায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। কেএল রাহুলের (KL Rahul) পর এবার কি তাঁর অসন্তোষের মুখে পড়তে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)? লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) প্রথম ম্যাচ থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটমহলে। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক।

বুধবার দিল্লি ক্যাপিট্যালসের (Delhi Capitals) বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু প্রথম ম্যাচেই হারের মুখোমুখি হতে হয় পন্থের দলকে। হতাশাজনক এই ম্যাচ শেষ হতেই পন্থ ও দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের (Justin Langer) সঙ্গে দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার উত্তেজিত কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন: ১৫ বছর আগে আজই বিশ্বকাপ জিতেছিল ভারত! দেশকে মনে করিয়ে কী বললেন শচীন? দেখুন

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যর্থ হয় লখনউ। ২০ ওভারও খেলতে পারেনি তারা, ৮ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় গোটা দল। স্কোরবোর্ডে ওঠে মাত্র ১৪১ রান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো হয়নি দিল্লির। দ্রুত উইকেট হারিয়ে ২৬ রানে ৪ উইকেট পড়ে যায় তাদের। এই কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন সমীর রিজভি। পরিচিত মাঠে চাপের মুখে দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে ৪৭ বলে অপরাজিত ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ট্রিস্টান স্টাবস। দু’জনের অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটিতে ম্যাচ সহজেই জিতে নেয় দিল্লি।

ম্যাচ শেষে দেখা যায়, পন্থ ও ল্যাঙ্গারের সঙ্গে বেশ গম্ভীর ও অসন্তুষ্ট ভঙ্গিতে কথা বলছেন গোয়েঙ্কা। পন্থও নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন। এই দৃশ্য অনেকেরই মনে করিয়ে দিয়েছে ২০২৪ সালের আইপিএল, যখন ম্যাচ হারের পর প্রকাশ্যেই তৎকালীন অধিনায়ক কে এল রাহুলকে তিরস্কার করেছিলেন গোয়েঙ্কা। পরের মরশুমেই রাহুল দল ছাড়েন। এবার ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছে লখনউ। প্রথম ম্যাচেই হার এবং তার পর মালিকের প্রতিক্রিয়া—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, রাহুলের মতোই কি পন্থের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে উঠবে? যদিও এখনও সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি, তবুও ঘটনাপ্রবাহ ঘিরে জল্পনা তুঙ্গে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here