ভরা চিন্নাস্বামীতেও খালি থাকবে ১১ আসন! কোহলিদের ঘরের মাঠে চালু বিশেষ নিয়ম

0
46

ওয়েব ডেস্ক: দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত মরসুমে আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে কোহলিদের এই আনন্দের সঙ্গেই জড়িয়ে রয়েছে এক মর্মান্তিক স্মৃতি। আইপিএল শিরোপা জয়ের পর উদযাপন করতে গিয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের (M Chinnaswamy Stadium) বাইরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১১ জন সমর্থক, আহত হয়েছিলেন আরও বহু মানুষ। সেই দিনটির স্মৃতি আজও দগদগে ক্রিকেটপ্রেমীদের মনে।

এই ট্র্যাজেডিকে স্মরণীয় করে রাখতে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে আরসিবি কর্তৃপক্ষ এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবার থেকে এই মাঠে যেকোনও ম্যাচ হলে স্টেডিয়ামের ভিতরে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে ১১টি আসন। আইপিএল-এর প্রতিটি ম্যাচের দিন এই সংখ্যক আসন খালি রাখা হবে বলে জানা গিয়েছে। এই ১১টি খালি আসন প্রতীক হয়ে থাকবে অকালে নিভে যাওয়া সেই ১১টি প্রাণের।

আরও পড়ুন: এক ফ্রেমে দুই ‘থালা’! আইপিএল-এর আগেই ঝড় তুলল ধোনির এই ভিডিও

আইপিএল-এর চলতি মরসুম শুরুর আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ। তাঁর কথায়, এটি শুধুমাত্র একটি উদ্যোগ নয়, বরং এক স্থায়ী স্মারক, যা ভবিষ্যৎ প্রজন্মকেও সেই ঘটনার কথা মনে করিয়ে দেবে এবং নিরাপত্তার গুরুত্ব বুঝতে সাহায্য করবে।

প্রসঙ্গত, আগামী ২৮ মার্চ চিন্নাস্বামীতে আবার ক্রিকেটকে ফেরাচ্ছে আইপিএল। সেই ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। প্রায় ১০ মাস পর স্টেডিয়ামে ক্রিকেটের আবহ ফিরলেও, ১১টি খালি আসন নীরবে স্মরণ করিয়ে দেবে সেই মর্মান্তিক দিনের কথা, যা এবারের এক বিশেষ আকর্ষণ হতে চলেছে বলেই মনে করছে ক্রিকেট মহল।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here