Forbidden

You don't have permission to access th1s resource.

এক ফ্রেমে দুই ‘থালা’! আইপিএল-এর আগেই ঝড় তুলল ধোনির এই ভিডিও - KolkataTV
33.6 C
Kolkata

এক ফ্রেমে দুই ‘থালা’! আইপিএল-এর আগেই ঝড় তুলল ধোনির এই ভিডিও

Must Read

ওয়েব ডেস্ক: বেজে গিয়েছে আইপিএল-এর (IPL 2026) দামামা। দেশের সব শহর ইতিমধ্যে সেজে উঠেছে নিজ নিজ ফ্র্যাঞ্জাইজির জার্সির রংয়ে। ব্যতিক্রম নয় চেন্নাইও। ইতিমধ্যে তামিলনাড়ুর এই শহর ভেসেছে হলুদের স্রোতে। এই আবহে সোমবারের সন্ধ্যা যে চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমী দর্শকদের কাছে যে বিশেষ হতে চলেছে, তার আভাস আগেই মিলেছিল। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ফ্যান ইভেন্ট ‘রোয়ার ২০২৬’-এর (Roar 2026) আয়োজন হয়েছিল ঐতিহ্যবাহী এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। তারকাখচিত এই অনুষ্ঠানে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, তবে একটি ছোট্ট মুহূর্ত যে পরদিন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক এআর রহমান (AR Rahman)। তাঁর লাইভ পারফরম্যান্সে গোটা স্টেডিয়াম যেন উচ্ছ্বাসে ফেটে পড়ে। সুরের জাদু আর মঞ্চে তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে, অনেকের কাছেই সেটিই ছিল সন্ধ্যার সেরা মুহূর্ত। তবে আসল চমক ছিল এরপরই। রহমান তাঁর ছেলে এআর আমিনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভিডিওতে তাঁদের ভিডিও কলে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়, পরে ধোনির মেয়ে জিভার সঙ্গেও দেখা করেন রহমান।

আরও পড়ুন: IPL-এর আগে মুম্বইয়ের নেতৃত্ব নিয়ে এমন কেন বললেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত?

ভিডিওটির ক্যাপশনে লেখা ‘থালা মিটস থালা’, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তামিল ভাষায় ‘থালা’ শব্দের অর্থ নেতা, আর চেন্নাইয়ের ভক্তদের কাছে ধোনি এই নামেই পরিচিত। একইভাবে সঙ্গীত জগতে রহমানকেও অনেকে ‘থালা’ বলে ডাকেন। ফলে এই দুই কিংবদন্তিকে এক ফ্রেমে দেখা ভক্তদের কাছে ছিল এক বিরল ও আবেগঘন মুহূর্ত। ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন ‘আমার প্রিয় দুই মানুষ’, আবার কেউ বলেছেন ‘এক ফ্রেমে আমার দুই আদর্শ’।

দেখুন আরও খবর:

Latest News

আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের...

More Articles Like This