ক্যাপ্টেন্সি থেকে সরছেন রাহানে? সামনে এল নয়া তথ্য

0
36

ওয়েব ডেস্ক : আর মাত্র কিছু দিন। তার পর থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রেমিয়ার লিগ (IPL 2026)। তা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা রয়েছে তুঙ্গে। এদিকে গত মরশুমে একদম ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে। প্রথম চারেও জায়গা তারা করে নিতে পারেনি। যার ফলে দলের অন্যান্য ক্রিকেটারদের পাশাপাশি অধিনায়ক অজিঙ্কে রাহানেকেও (Ajinkya Rahane) তোলা হয়েছিল কাঠগড়ায়। তাঁর পরিকল্পনা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল। ফলে প্রশ্ন উঠছে, আসন্ন মেগা টুর্নামেন্টে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে রাহানেকে? না বদল ক্যাপ্টেন্সিতে বদল আনা হতে পারে? এ নিয়ে নতুন এক রিপোর্ট প্রকাশ্যে এল।

গত মরশুমে ব্যাট হাতে ৩৯০ রান করেছিলেন রাহানে (Ajinkya Rahane)। ১৩ ম্যাচে এই রান করেছিলেন তিনি। এর মধ্যে হাফ সেঞ্চুরি ছিল তিনটি। কিন্তু, সেবার ব্যাটিং অর্ডারে বার বার পরিবর্তন করতে হয়েছে তাঁকে। ফলে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তাঁর স্লো ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠেছিল। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। ফলে মনে করা হচ্ছিল, আসন্ন মরশুমে রাহানেকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

আরও খবর : ভারতীয় ক্রিকেটে ধারাবাহিক সাফল্য! সূর্য, হরমনদের নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রোহিত শর্মা

তবে এ নিয়ে একটি রিপোর্ট সামনে এসেছে। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আইপিএল মরশুমে রাহানের উপরেই ভরসা রাখতে চলেছে নাইট কর্তৃপক্ষ। সূত্রের খবর, কেকেআর (KKR)-এর অন্যান্য ক্রিকেটারদের তুলনায় অভিজ্ঞতা অনেক বেশি রাহানের। আর সেই কারণেই এই মরশুমে তাঁকেই অধিনায়ক হিসেবে রাখতে চাইছে নাইট কর্তৃপক্ষ।

এদিকে কেকেআর-এর (KKR) অধিনায়ক হিসেবে রেকর্ড ভালো নয় রাহানের। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু দল জিতেছে মাত্র পাঁচবার। ফলে আসন্ন মরশুমে তিনি দলকে কেমন নেতৃত্ব দেন, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here