কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মামলা অন্য এজলাসে পাঠানোর আর্জি মুখ্যমন্ত্রীর আইনজীবীর
পীযূষকান্তি নাগ Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১, ১২:২৪:৫৫ এম
  • / ৬৬৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

নন্দীগ্রামের মামলা অন্য বিচারপতির এজলাসে সরানো হোক। এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার পেতেই এই চিঠি বলে মন্তব্য আইনজীবী মহলের।

নন্দীগ্রাম-ভোটে কারচুপির অভিযোগে দাখিল করা ইলেকশন পিটিশন-এর শুনানি অন্য কোনও এজলাসে স্থানান্তরের দাবি জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সচিবকে চিঠি দেন মুখ্যমন্ত্রীর আইনজীবী।

আরও পড়ুন: বিধানসভার কমিটি গঠন নিয়ে তৃণমূল-বিজেপি দ্বৈরথ অব্যাহত

তিনি চিঠিতে লিখেছেন, নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগে ইলেকশন পিটিশন দাখিল করতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ৯ জুন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মেনশন করা হয়েছিল। ফলে এই মামলা পাঠানো হয়েছে বিচারপতি কৌশিক চন্দর এজলাসে।

মুখ্যমন্ত্রীর আইনজীবী চিঠিতে লিখেছেন, মামলা রুজু করা হয়েছে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এদিকে বিচারপতি কৌশিক চন্দ আগেও বিজেপির সক্রিয় সদস্য ছিলেন। ফলে তাঁর এজলাসে এই মামলার বিচার নিরপেক্ষ হতে পারে না। এর ফলে বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ বিনষ্ট হওয়ার আশঙ্কা পুরোমাত্রায় রয়েছে।

আরও পড়ুন: মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন শুভেন্দুর

বিচারপতি কৌশিক চন্দকে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করার কথা জানিয়ে কিছুদিন আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন, এখন এই মামলা ওই বিচারপতির এজলাসেই চালু থাকলে নিরপেক্ষ বিচার নাও হতে পারে।

কারণ, মুখ্যমন্ত্রী যে তাঁর স্থায়ী নিয়োগে আপত্তি জানিয়েছিলেন, সে কথা বিচারপতি কৌশিক চন্দ জেনে থাকতেই পারেন। সুতরাং, তাঁর এজলাসে সঠিক বিচার পাওয়া যাবে না। এমনকি এই মামলার বিচার পক্ষপাতদুষ্ট হতে পারে বলেও আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী আইনজীবী।

আরও পড়ুন: শুভেন্দুর মামলার শুনানি সোমবার

সামগ্রিক বিষয়টি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সচিবকে অনুরোধ করেছেন, নন্দীগ্রাম মামলা এখনই বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে ফেরত নিয়ে তা পাঠানো হোক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে।

তিনি অনুরোধ জানিয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নতুনভাবে এই মামলা অন্য কোনও বিচারপতির এজলাসে প্রেরণ করুন, যাতে নিরপেক্ষ বিচার হয়। এখন দেখার, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই চিঠির প্রেক্ষিতে কী সিদ্ধান্ত গ্রহণ করেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team