ফের ধাক্কা KKR-এ! চোট পেয়ে ছিটকে গেলেন আরও এক তারকা! পরিবর্তে দলে কে?

0
51

কলকাতা: আইপিএল (IPL 2026) শুরুর সপ্তাহেই ফের ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার চোটের কারণে গোটা মরসুম থেকেই ছিটকে গেলেন দলের পেস ইউনিটের আরও এক তারকা, হর্ষিত রানা (Harshit Rana)। বুধবার আনুষ্ঠানিকভাবে এই খবর জানায় কিং খানের ফ্র্যাঞ্চাইজি। একইসঙ্গে তাঁর পরিবর্তে পার্পল ব্রিগেডে কে যোগ দিচ্ছেন, তাও জানিয়ে দেওয়া হয়।

বিবৃতি অনুযায়ী, হর্ষিতের জায়গায় কেকেআর-এ যোগ দিচ্ছেন অভিজ্ঞ ভারতীয় পেসার নবদীপ সাইনি (Navdeep Saini)। ৭৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। গত কয়েক দিন ধরেই কেকেআরের (KKR) নেটে নিয়মিত অনুশীলন করতে দেখা যাচ্ছিল সাইনিকে। তাঁর সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন আকাশ মাধোয়াল, কেএম আসিফ ও সন্দীপ ওয়ারিয়ারের মতো বোলাররা। শেষ পর্যন্ত অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকায় সাইনিকেই বেছে নেয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: আইপিএলে বদলাচ্ছে নিয়ম? ঘোষণা হতে পারে আজ

এখনও পর্যন্ত ৩২টি আইপিএল ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন সাইনি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও হাত ঘুরিয়েছেন তিনি। দেশের জার্সিতে নিয়েছেন ২৩টি উইকেট। কেকেআরে যোগ দিয়ে সাইনি তিনি বলেন, “কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সত্যিই গর্বের। নিজেকে নাইট রাইডার বলতে পারাটা আলাদা অনুভূতি দেয়।”

তবে শুধু কেকেআর নয়, আইপিএল শুরুর মুখে গুজরাত টাইটান্সেও একটি পরিবর্তন হয়েছে। পৃথ্বীরাজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে কুলবন্ত খেজরোলিয়াকে। ৩০ লক্ষ টাকায় গুজরাত শিবিরে যোগ দিচ্ছেন তিনি। এর আগে কেকেআর, গুজরাত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন কুলবন্ত। আইপিএলে তাঁর ঝুলিতে রয়েছে ৬টি উইকেট।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here