টি২০ বিশ্বকাপ চলাকালীন হৃদরোগে আক্রান্ত আফগান শিবিরের সদস্য!

0
35

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। তার মাঝে আতঙ্ক আফগানিস্তানের (Afganistan) শিবিরে। হৃদরোগে আক্রান্ত হলেন আফগানিস্তান দলের কোচিং স্টাফ কেসি রামা সুব্রহ্মানিয়ান (KC Ram Subramanian)। এর পরেই দ্রুত তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে (Hospital)। সূত্রের খবর, তাঁকে এখন রাখা হয়েছে আইসিইউতে। তবে এখন তাঁর অবস্থা স্থিতীশীল বলেই জানা যাচ্ছে।

মূলত, আফগানিস্তানের (Afganistan) পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে যুক্ত রয়েছেন সুব্রহ্মানিয়ান। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে অল্পের জন্য হারতে হয় আফগানদের। সোমবার খেলার কথা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচের আগেই দলের এক সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সূত্রের খবর, শুক্রবার বুকে ব্যাথা অনুভব করেছিলেন সুব্রহ্মানিয়ান। তাঁর পরেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে খবর।

আরও খবর : প্রেম দিবসেই শুরু ISL! কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে কতটা আত্মবিশ্বাসী মোহনবাগান?

সূত্রের খবর, সুব্রহ্মানিয়ানের চিকিৎসার জন্য বিসিসিআই (BCCI) ও আইসিসি (ICC) আফগান বোর্ডকে সবধরণের সাহায্য করছে। এমন ঘটনায় কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছে আফগান শিবির। জানা গিয়েছে, সুব্রহ্মানিয়ানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রশিদ খান ও মহম্মদ নবিরা।

অন্যদিকে, টি২০ বিশ্বকাপ একপ্রকার শেষ আফগানিস্তানের (Afganistan) জন্য। কারণ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুই দলের বিরুদ্ধে হেরেছে তারা। অবশ্য প্রোটিয়াদের বিরুদ্ধে জেতার অনেক সুযোগ ছিল। খেলা গড়িয়েছিল দ্বিতীয় সুপার ওভার পর্যন্ত। কিন্তু অল্পের জন্য হারতে হয় তাদেরকে। এর পরে আমিরশাহী ও কানাডার বিরুদ্ধে ম্যাচ খেলবে আফগানিস্তান। টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে এই ম্যাচগুলি জিততে হবে তাদেরকে। তবে পরের রাউন্ডের খেলর জন্য নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফলাফলের দিকেও নজর রাখতে হবে আফগানিস্তানকে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here