মোহনবাগান সমর্থকদের জন্য আলাদা স্ট্যান্ড বরাদ্দ করল জামশেদপুর কর্তৃপক্ষ

0
34

ওয়েব ডেস্ক : গত মরশুমে জামশেদপুর (Jamshedpur)-মোহনবাগান (Mohunbagan) ম্যাচে ঘটে গিয়েছিল চাঞ্চল্যকর ঘটনা। আক্রান্ত হয়েছিল মোহনবাগানের বেশ কিছু সমর্থক। পুলিশ ও জামশেদপুরের সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল। এই মরশুমে সিঙ্গল রবিন লিগে ফের হতে চলেছে মোহনবাগান বনাম জামশেদপুরের (Jamshedpur vs Mohunbagan) ম্যাচ। তাতেও যাতে এমন অপ্রিতীকর ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ করল জামশেদপুর কর্তৃপক্ষ। সবুজ-মেরুন সমর্থকদের জন্য আলাদা স্ট্যান্ডের (Separate stands) ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, আলাদা স্ট্যান্ডের জন্য জামশেদপুর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল মোহনবাগান। সেই আবেদন সাড়া দিয়ে মোহনবাগান সমর্থকদের জন্য চার হাজার চেয়ারের বিশিষ্ট একটি স্ট্যান্ড বরাদ্দ করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, সবুজ মেরুণ সমর্থকদের জন্য আপার স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে জামশেদপুর সমর্থকদের জন্য নয়া নিয়ম জারি করা হয়েছে।

আরও খবর : চিন্নাস্বামী মুখোমুখি RCB-SRH, দেখুন কোন দল কতটা এগিয়ে

উল্লেখ্য, গত মরশুমে আইএসএল সেমিফাইনালের প্রথম পর্ব দেখতে গিয়েছিলেন জামশেদপুরে (Jamshedpur) গিয়েছিলেন মোহনবাগানের (Mohunbagan) সমর্থকরা। এর পর জামশেদপুরের জাভি সিভেরি যখন গোল করেন, তার পর সবুজ-মেরুন পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে জামশেদপুরে কিছু সমর্থকদের বিরুদ্ধে। এর পরেই সবুজ-মেরুণ সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। যা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। নিন্দার ঝড় উঠেছিল। তার পরেই আসন্ন ম্যাচের জন্য মোহনবাগান সমর্থকদের জন্য আলাদা স্ট্যান্ডের আবেদন জানানো হয়েছিল। সেই অনুযায়ী এবার পদক্ষেপ করল জামশেদপুর কর্তৃপক্ষ।

জামশেদপুরের সঙ্গে মোহনবাগানের ম্যাচ রয়েছে আগামী ৪ এপ্রিল। দুই দল এখনও পর্যন্ত খেলেছে ৬ ম্যাচ খেলেছে। দুই দলের কাছেই রয়েছে ১৩ পয়েন্ট। তবে সবুজ মেরুন রয়েছে দ্বিতীয় স্থানে। আর জামশেদপুর রয়েছে তৃতীয় স্থানে। ইতিমধ্যে জামশেদপুরের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন জেসন কামিংসরা। এই ম্যাচের টিকিটের আপডেটের জন্য ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ নামানোর কথা বলা হয়েছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here