পর পর বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস ভারতের!

0
108

ওয়েব ডেস্ক : ফের টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জয় ভারতের (India)। এদিন নিউজিল্যান্ডকে (Newzeland) বড় রানে হারাল ভারত। এই বিশ্বকাপ জিতে নতুন রেকর্ড করল টিম ইন্ডিয়া। পর পর দু’বার বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ল ভারত। এবার সূর্যকুমার যাদবদের হাত ধরে ভারতে এল এই বিশ্বকাপ। কিন্তু সব থেকে ভালো বিষয় হল, দেশের মাটিতেই বিশ্বকাপ জিতল ভারত। এর আগে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ দেশের মাটিতে জিতেছিল ভারত।

এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন হার্দিক পাণ্ডিয়ারা। কিন্তু, এদিন খেলা সাবধানে শুরু করলেও, পরের দিকে তান্ডব শুরু করেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মারা। যার ফলে স্কোর বোর্ডে বিরাট রান তুলে ফেলে ভারত। শেষে এই বিশাল রান তাড়া করতে পারেনি নিউজিল্যান্ড। ফলে এই ম্যাচ জিতে নেন সূর্যকুমার যাদবরা।

আরও খবর : ফাইনালে ‘সেফ স্কোর’ কত হতে পারে? কী বলছে আহমেদাবাদের পরিসংখ্যান? দেখে নিন

এর আগে প্রথমবার ২০০৭ বিশ্বকাপ জিতেছিল ভারত (India)। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হয়েছিল এই ম্যাচ। সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১১ সেপ্টেম্বর হয়েছিল সেই ম্যাচ। পাকিস্তানকে ৫ রানে সেই ম্যাচ হারিয়েছিল টিম ইন্ডিয়া। তার পর ১৩ বছর পর ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। বারবাডোসে ২৯ জুন হয়েছিল সেই ম্যাচ। হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছিলেন বিরাট কোহলিরা।

তার একবছর পর ২০২৬ সালের ৮ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফের বিশ্বজয় করল ভারত (India)। যা টিম ইন্ডিয়ার কাছে বড় রেকর্ড। কারণ এর আগে কোনও দল পর পর দু’বার টি২০ বিশ্বকাপ জিততে পারেনি। আর সেটা এবার করে দেখাল ভারত। অন্যদিকে টি২০ বিশ্বকাপের পরেই ২০২৭ সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট হবে দক্ষিণ আফ্রিকায়। ফলে সেই টুর্নামেন্টেও ১৫ বছরের খড়া কাটাতে চাইবে ভারত।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here