14.9 C
New York

তৃতীয় টি-২০ বিশ্বকাপ জিতে ৩ ‘বিরল’ রেকর্ড গড়ল ভারত! দেখে নিন একনজরে

Must Read

ওয়েব ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) ইতিহাস বদলে তৃতীয় টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) জিতল ভারত। ব্যাট হাতে অভিষেক, সঞ্জু, ঈশান, শিবমের পর বল হাতে বুমরা, অক্ষরের দাপটে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিরাট ব্যবধানে হারিয়ে বাইশ গজে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। তবে শুধু বিশ্বকাপ জয় নয়, রবিবারের মেগা-ফাইনালে বাজিমাত করে তিন তিনটি রেকর্ড (Record) গড়ল টিম ইন্ডিয়া (India Cricket Team)।

২০২৪-এর পর ২০২৬-এর টি-২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হল ভারত। অর্থাৎ, পর পর দুবার টি-২০ বিশ্বকাপ ট্রফি জিতেন নিল ভারতীয় দল। ২০০৭ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এই নজির আর কোনও দলের নেই। যদিও পর পর দু’বার ওডিআই বিশ্বকাপ জয়ের নজির রয়েছে অস্ট্রেলিয়ার দখলে।

আরও পড়ুন: আহমেদাবাদে সূর্যোদয়! নিউজিল্যান্ডকে হারিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত

শুধু তাই নয়, রবিবারের এই মহারণ জিতে আরও একজোড়া রেকর্ড গড়েছে ভারতীয় দল। এইবার মিলিয়ে মোট তিনটি টি-২০ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল ভারত, যা আর কোনও দলই করে উঠতে পারেনি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দু’বার করে টি-২০ বিশ্বকাপ জিতেছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া একবার করে এই শিরোপা জয় করেছে। এর পাশাপাশি আরও এক রেকর্ড নিজেদের দখলে করেছে ভারতীয় দল। এই প্রথমবার ঘরের মাটিতে কোনও দল টি-২০ বিশ্বকাপ জিতল।

দেখুন আরও খবর:

Latest News

‘বিজেপির কেন্দ্রীয় বাহিনী ‘লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা’, মন্তব্য অভিষেকের

কলকাতা: উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার উদয়নারায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথের ঘটনা।...

More Articles Like This