তিক্ততা ভুলে বাইশ গজে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ! কবে শুরু হবে সিরিজ? দেখুন বড় আপডেট

0
32

ওয়েব ডেস্ক: ক্রিকেট কূটনীতির মঞ্চে টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। আগামী সেপ্টেম্বর মাসে নির্ধারিত আয়ারল্যান্ড সফর স্থগিত রেখে ভারতের বিরুদ্ধে (India Vs Bangladesh) একটি সাদা বলের সিরিজ আয়োজনের কথা ভাবছে ভারতের এই প্রতিবেশী দেশ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, আয়ারল্যান্ড বোর্ডের সঙ্গে সময় মিলিয়ে সিরিজ আয়োজন সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি সূত্রে জানা গিয়েছে, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে (Cricket Ireland) ২০২৬ সালের মধ্যেই নতুন সূচি খুঁজে নিতে অনুরোধ করা হয়েছিল। তবে তারা স্পষ্ট জানিয়ে দেয়, সেই সময়ের মধ্যে সিরিজ আয়োজন করা সম্ভব নয়। ফলে দুই বোর্ড যৌথভাবে সফরটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন আশা করা হচ্ছে, ২০২৭ সালে কোনও এক সময়ে এই সিরিজ আয়োজন করা হবে।

আরও পড়ুন: বোলাররাই চাপে ফেলবে KKR–কে? IPL শুরুর আগেই বিরাট ভবিষ্যদ্বাণী কিংবদন্তির

এই সুযোগে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সিরিজ ঘিরে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ভারতীয় দল ২৮ অগাস্ট বাংলাদেশে পৌঁছতে পারে। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি একদিনের ম্যাচ এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।তবে এই সিরিজ নিয়ে এখনও চূড়ান্ত সম্মতি দেয়নি ভারতীয় বোর্ড (BCCI)। বর্তমান কূটনৈতিক পরিস্থিতির কারণে সরকারের অনুমোদনের ওপরই নির্ভর করছে ভারতের অংশগ্রহণ।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here