২৩ মার্চেই প্রকাশ্যে আসবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, নবান্নের কড়া সতর্কতা

Must Read

কলকাতা: আসন্ন ২৩ মার্চ সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকার (Voter List) ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ বা পরিপূরক তালিকা (Supplementary voter list)। এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে যাতে কোথাও কোনও অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, তার জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিল নবান্ন (Nabanna)।

শনিবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে সমস্ত জেলাশাসকদের কাছে একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় তালিকা প্রকাশের সময় সম্ভাব্য ভিড় সামলাতে এবং স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি চালাতে হবে।

আরও পড়ুন: নাবালিকা অপহরণ করে বিয়ে, ১১ বছর পর কলকাতা থেকে গ্রেফতার স্বামী!

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যেখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আগে থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ব্যারিকেডিং এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

শুধু জেলাশাসকরাই নন, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদেরও এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে। প্রশাসনের মতে, ভোটের আগে এই পরিপূরক তালিকা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাই কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আগেভাগেই কড়া নজরদারি এবং প্রস্তুতির পথে হাঁটছে নবান্ন।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This