মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির প্রভাব বিশ্বকাপে! বিবৃতি দিল ICC

0
58

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। যার পরোক্ষ প্রভাব পড়ল টি২০ বিশ্বকাপে (T20 world Cup 2026)। কারণ এই যুদ্ধের জন্য বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। ফলে ক্রিকেটের সঙ্গে যুক্ত ক্রিকেটার থেকে শুরু করে সম্প্রচারের সঙ্গে যুক্ত কর্মী, ও অন্যান্য বোর্ডের আধিকারিকদের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। আর এ নিয়ে উদ্বিগ্ন আইসিসি (ICC)। এর পরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে দেওয়া হল বিবৃতি। জানানো হয়েছে, ক্রিকেটের (Cricket) সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের ব্যক্তিদের জন্য বিকল্প সফরসূচি তৈরি করা হয়েছে।

মূলত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্য টি২০ বিশ্বকাপে প্রভাব পড়ার কথা নয়। কারণ, বিশ্বকাপে মধ্যপ্রাচ্যের কোনও দল অবশিষ্ট নেই। কিন্তু এই সংঘর্ষের কারণে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। ফলে বেশ সমস্যায় পড়েছিলেন বিশ্বকাপের সঙ্গে যুক্ত বহু মানুষ। মূলত, ইউরোপ, অস্ট্রেলিয়া যাওয়ার বহু বিমানের ট্রানজিট পয়েন্ট হিসাবে কাজ করে দুবাই। কিন্তু সেখানে বন্ধ রয়েছে বিমান পরিষেবা।

আরও খবর : আজ ইডেন ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা? দেখুন বিগ আপডেট

গত শনিবার ইরানে (Iran) হামলা চালিয়েছিল ইজরায়েল (Israel) ও আমেরিকা (America)। যার ফলে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। এর ফলে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো সহ ভারতের বিভিন্ন বিমান সংস্থা মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা স্থগিত রেখেছে। ভারতের পাশাপাশি, শ্রীলঙ্কার বিমানসংস্থাগুলিও পরিষেবা স্থগিত রেখেছে। ফলে সমস্যায় পড়েছেন বিশ্বকাপের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

তবে আইসিসি-র তরফে সবাইকে আশ্বস্ত করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্বকাপের সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সতর্কতার কথা মাথায় রেখে বিকল্প সফরসূচি তৈরি করা হয়েছে। যাতে বিশ্বকাপের সঙ্গে যুক্ত সবাই নিরাপদে ফিরতে পারেন, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here