বিশ্বকাপ শেষে দেশে ফেরায় দেরি! অবশেষে মুখ খুলল ICC

0
40

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) শেষ হয়ে গেলেও এখনও নিজ নিজ দেশে ফিরতে পারেননি কয়েকটি দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এই পরিস্থিতি নিয়ে অবশেষে বিবৃতি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)। আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চলে সংঘাতের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় সমস্যা তৈরি হয়েছে। আকাশপথ বন্ধ থাকা, ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা, উড়ানের পথ পরিবর্তন ও হঠাৎ করে একাধিক উড়ান বাতিল হওয়ার মতো পরিস্থিতির কারণে অনেক দলের নিজেদের দেশে ফেরা দেরি হয়েছে।

সংস্থার দাবি, এই পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণের বাইরে। ফলে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরও অনেক ক্রিকেটার, কোচ, সহায়ক কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা এখনও দেশে ফিরতে পারেননি। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা (South Africa) দলের সদস্যদের দেশে ফেরানোর প্রক্রিয়া বুধবার রাত থেকেই শুরু হওয়ার কথা। পরিকল্পনা অনুযায়ী আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দলের সব সদস্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবেন।

আরও খবর : বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের জন্য বিপুল অঙ্কের পুরস্কার BCCI-এর!

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) দলের নয়জন সদস্য ইতিমধ্যেই ক্যারিবিয়ান অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বাকি ১৬ জনের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের বিভিন্ন বিমানবন্দর থেকে বিমানের ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে বিমান সংস্থা, চার্টার বিমান পরিষেবা, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন দেশের সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। যাতে দ্রুত এবং নিরাপদে সকলকে দেশে ফেরানো যায় সেই চেষ্টা চলছে।

আইসিসি’র (ICC) তরফে জানানো হয়েছে, কোনও সিদ্ধান্তই অন্য কোনও উদ্দেশ্যে নেওয়া হয়নি। ক্রিকেটার ও তাঁদের পরিবারের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপদ ফেরার ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে যাত্রা করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here