30.1 C
Kolkata

ব্যয়বহুল হতে চলেছে বিমানযাত্রা! বাড়ছে টিকিটের দাম

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে জ্বালানির দাম বাড়তেই বিমানযাত্রা (Plane Fare) আরও ব্যয়বহুল হতে চলেছে। বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India) জানিয়েছে, ধাপে ধাপে জ্বালানি সারচার্জ বসানো হবে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে। এই বাড়তি চার্জ প্রযোজ্য হবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) পরিষেবাতেও।

এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে জানানো হয়েছে, যুদ্ধের আবহে জেট ফুয়েলের দাম লাফিয়ে বেড়েছে। সেই অতিরিক্ত চাপ সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, প্রথম ধাপে ডোমেস্টিক উড়ানের টিকিটে এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলির রুটে টিকিট প্রতি ৩৯৯ টাকা করে ভাড়া বাড়ানো হবে। এই সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আরও খবর : ভোটমুখী বঙ্গে দুটি নয়া রেলপথ উপহার মোদি সরকারের , বাড়বে কর্মসংস্থান

দ্বিতীয় ধাপে একাধিক আন্তর্জাতিক রুটে বাড়বে জ্বালানি সারচার্জ (Surcharge)। পশ্চিম এশিয়ার রুটে প্রায় ১০ ডলার, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রায় ২০ ডলার এবং আফ্রিকার রুটে প্রায় ৩০ ডলার পর্যন্ত বাড়তে পারে অতিরিক্ত চার্জ। তৃতীয় ধাপে হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ার উড়ানেও এই সারচার্জ চালু করা হবে বলে জানানো হয়েছে। তবে সেই বিষয়ে বিস্তারিত পরে ঘোষণা করা হবে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমান সংস্থাগুলির মোট পরিষেবার ব্যয়ের প্রায় ৪০ শতাংশই খরচ হয় জ্বালানির জন্য। ফলে জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে বিমান পরিষেবার খরচে। ভারতে আবার বিমান জ্বালানির উপর শুল্ক ও অন্যান্য কর বেশি হওয়ায় সংস্থাগুলির ব্যয় আরও বেড়ে যায়। তবে ইতিমধ্যেই যারা টিকিট কেটে ফেলেছেন, তাঁদের ক্ষেত্রে নতুন সারচার্জ প্রযোজ্য হবে না। কেবল ভ্রমণের তারিখ বা পরিকল্পনায় পরিবর্তন করলে নতুন ভাড়ার হিসাব অনুযায়ী বাড়তি অর্থ দিতে হতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

ভবানী ভবন ছেড়ে বেরোলেন কুণাল ঘোষ

কলকাতা: ভবানী ভবন (Bhawani Bhawan) ছেড়ে বেরিয়ে গেলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রায় সাড়ে তিন ঘণ্টা সিআইডির (CID) ম্যারাথন...

More Articles Like This