বিচ্ছেদের পরও দায়িত্বে অবিচল! প্রাক্তন স্ত্রী ও ছেলেকে ৪ কোটির উপহার হার্দিকের

0
41

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের মাঝে ফের চর্চায় হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় এলেন তিনি। ২০২৪ সালে নাতাশা স্তানকোভিচের (Nataša Stanković
) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতের তারকা অলরাউন্ডারের। কিন্তু, প্রাক্তন স্ত্রী ও ছেলে অগস্ত্য-কে খেয়াল রাখার দায়িত্বে কোনও ফাঁক রাখছেন না হার্দিক। জানা যাচ্ছে, প্রাক্তন স্ত্রী ও ছেলের জন্য ৩ থেকে ৪ কোটি টাকার এক বিলাসবহুল এসইউভি ল্যান্ড রোভার ডিফেন্ডার (SUV Land Rover Defender) উপহার দিয়েছেন তিনি।

গাড়ি প্রস্তুতকারী সংস্থার তরফে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কালো রঙের নতুন ডিফেন্ডরের পাশে দাঁড়িয়ে রয়েছেন নাতাশা ও অগস্ত্য। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, হার্দিক প্রাক্তন স্ত্রী নাতাশা ও ছেলের জন্য গাড়িটে কিনেছেন। ফলে বিচ্ছেদ হলেও, স্ত্রী, তথা বিশেষ করে নিজের ছেলের প্রতি দায়িত্বে কোনও খামতি রাখছেন না ভরতের অলরাউন্ডার ক্রিকেটার (Indian All Rounder Cricketer)।

আরও খবর : টসের পরেই বৃষ্টি, ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, ধাক্কা খেল দুই দল

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে হার্দিক (Hardik Pandya) ও নাতাশার বিবাহ বিচ্ছেদের কথা সামনে এসেছিল। কিন্তু, নিজেদের ছেলের প্রতি দায়িত্বে তাঁরা যে প্রতিশ্রুতবদ্ধ, তা তাঁদের আচরণে বার বার উঠে এসেছে। ক্রিকেটে ব্যস্ততার মধ্যে পরিবারের প্রতি হার্দিকের দায়বদ্ধতা ফের একবার সামনে এল।

অন্যদিকে, নিজের বর্তমান ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চায় রয়েছেন হার্দিক (Hardik Pandya)। মাহিকা শর্মা সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু, এসবের পরেও প্রাক্তন স্ত্রী ও ছেলের প্রতি হার্দিকের এমন দায়বদ্ধতা ক্রীড়া মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই ভারতের অলরাউন্ডারকে সমাজমাধ্যমে প্রশংসিত করেছেন।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here